এক হামজার ছোঁয়াতেই বদলে গেছে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

এক হামজার ছোঁয়াতেই বদলে গেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:১২ 198 ভিউ
লাল-সবুজের ফুটবলে নতুনের কেতন উড়ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা এখন। তার সঙ্গে আছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম ও কানাডা প্রবাসী শমিত সোম। শেষের জন আসবেন আজ ভোরে। ভুটান ম্যাচে খেলা হচ্ছে না তার। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৭টায়। ২০১৬ সালে ভুটানের কাছে হেরে ১৬ মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে চলে যায় বাংলাদেশ। শেষবার ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জয়। পরেরটিতে হেরে যায় বাংলাদেশ। গত বছর সেপ্টেম্বরে প্রথম ম্যাচে ১-০ গোলে জয়। পরের ম্যাচে একই ব্যবধানে হার। এ পর্যন্ত ১৬ বার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১২টিতে জিতেছে লাল-সবুজরা, হেরেছে দুটি এবং ড্রও দুটিতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে আজ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা আসায় চিত্র পালটেছে। মঙ্গলবার বাফুফে ভবনে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটান দলের জাপানি কোচ আসুসি নাকামুরা ও অধিনায়ক চেনচো গেইলশেন ঘুরেফিরে হামজার কথাই বললেন। হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম ও শমিত সোম-প্রবাসী এই ত্রিরত্নে এখন শক্তিশালী দল বাংলাদেশ। তাই ভুটানকে চোখ রাঙিয়ে লড়াই করার আভাস দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব।’ হামজা আসায় দেশের ফুটবলে জোয়ার এসেছে। সংবাদ সম্মেলনে রেকর্ডসংখ্যক মিডিয়াকর্মীর উপস্থিতি তার প্রমাণ। অনেকে জায়গা না পেয়ে মাটিতে বসে পড়েন। সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাখলেন জামাল। পরে এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার গোটা ক্যারিয়ারে এই প্রথম এত সাংবাদিকের উপস্থিতি দেখলাম। এখানে প্রথমে দেখছি এত সাংবাদিক। কিন্তু আমার কষ্ট লাগছে আপনাদের নিচে বসে থাকতে দেখে।’ বাংলাদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার দলে এখন ছয়জন প্রবাসী। কেমন লাগছে? জামালের উত্তর, ‘আমি আসলে খুব খুশি। তখন চিন্তা করেছিলাম আর কেউ যোগ দেবে না। এখন দেখছি সংখ্যাটা বাড়ছে। আমি মনে করি, এতে দেশের জন্য ভালো হবে। অবশ্যই লোকাল যারা আছেন, তারা আরও ভালো খেলবে। উদাহরণ হিসাবে বলা যায়, বিশ্বসেরা ফ্রান্স দলের অধিকাংশ ফুটবলারই প্রবাসী। যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।’ কোচ হাভিয়ের কাবরেরার কথা, ‘আমরা চারটি সেশন অনুশীলন করেছি। এর মধ্যে হামজাকে দুই সেশন পেয়েছি। আমার মনে হয় আগামীকাল (আজ) কিছু সময়ের জন্য হামজাকে দেখতে পাবেন আপনারা।’ ভুটানের কোচ আসুসি নাকামুরা বলেন, ‘এক হামজাতেই বদলে গেছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দুর্দান্ত একজন ফুটবলার।’ কোচের কণ্ঠে সুর মিলিয়ে অধিনায়ক চেনচোর মন্তব্য, ‘হামজা দারুণ একজন ফুটবলার। সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি