এক জমি দুবার বিক্রি, ঝুলছে উভয়পক্ষের মালিকানা সাইনবোর্ড

এক জমি দুবার বিক্রি, ঝুলছে উভয়পক্ষের মালিকানা সাইনবোর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:১৩ 82 ভিউ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেনপাড়া মৌজায় একই জমি জালিয়াতির মাধ্যমে দুবার বিক্রি করার অভিযোগ উঠেছে। মালিকানা প্রতিষ্ঠা করতে একই দাগের জমিতে আগে পরে দুপক্ষ টাঙিয়েছেন পাশাপাশি সাইনবোর্ড। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। জালিয়াতির অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরের ৪১নং ওয়ার্ডের নয়ানী পাড়ার ফজলুল মৃধার ছেলে রাসেল মৃধা, একই এলাকার এমদাদ মৃধার ছেলে ও মেয়ে সাজেদ মৃধা ও সায়েকা বেগম ও কালীগঞ্জ থানার বাঙ্গল হাওলা গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে আবু বাকারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, একই জমিতে আগে ক্রয় করা বায়না সূত্রে শেখ মো. মতিনের সাইনবোর্ড ঝুলছিল। সম্প্রতি পাশের বৈদ্যুতিক খুঁটিতে দ্বিতীয়বার বিক্রি ও ক্রয় করা রাসেল মৃধা ও আবু বাকারের মালিকানার সাইনবোর্ড লাগানো হয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা, থানা পুলিশ করতে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার গাজীপুর মহানগরের পাশে বিন্দান বালু নদীর ওপারে নাগরী ইউনিয়নের সেনপাড়ায় গিয়ে দেখা যায়, সেনপাড়া মৌজার এসএ ৬৫ ও আরএস ৭৩ দাগের প্রায় ৬৭ শতাংশ জমির ওপর একটি গাছে টাঙানো বায়না সূত্রে মালিকানা সাইনবোর্ড শেখ মো. মতিনের। অপরটি পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে টাঙানো একটি সাইনবোর্ড যার মালিকানা সম্প্রতি সাবকবলা দলিল মূলে মালিক রাসেল ও আবু বাকারের। আমমোক্তারদের একজন আলম মৃধা জানান, ২০১০ সালের সেপ্টেম্বরে এ দাগের জমি এমদাদ মৃধার তিন ছেলে-মেয়ে সাজেদ মৃধা, সায়েকা বেগম ও শাহিনা আক্তার থেকে রেজিস্ট্রেশন করে দলিল মূলে আমমোক্তার নিযুক্ত হই। এতে বড় ভাই আজাহার মৃধা, হাসমত মৃধা ও আমার নাম রয়েছে। পরে একই বছর ৬৭ শতাংশ জমি সেনপাড়া এলাকার শেখ মতিনসহ ৫ জনকে বায়না রেজিস্ট্রেশন করে দেই। কিন্ত দুর্ভাগ্যবশত আমমোক্তার নামা দলিল ইস্যু করা দাতা এমদাদ মৃধার তিন সন্তানের এক মেয়ে সায়েকা ও ছেলে সাজেদ মৃধা জালিয়াতির আশ্রয় নিয়ে একই জমি পুনরায় রাসেল মৃধা ও আবু বাকারকে গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে দলিল মূলে সাবকবলা করে বিক্রি করে দেন। বিষয়টিতে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাসেল মৃধা ও আবু বাকার, সাজেদ মৃধা ও সায়েকা বেগম। এদের বিরুদ্ধে তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই। এদিকে বায়না রেজিস্ট্রেশনে জমির মালিকদের একজন শেখ মতিন জানান, বায়নাসূত্রে জমির মালিক হয়ে ভোগদখলে থাকা অবস্থায় সাইনবোর্ড লাগিয়েছিলাম। কিন্ত প্রতারণা করে একই জমি পুনরায় সাবকবলা দলিল দেওয়া ঠিক হয়নি। নাগরী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সোলাইমান জানান, অভিযুক্ত সাজেদ মৃধা ও সায়েকা বেগম আমমোক্তার নামা দলিল বাতিল না করে পুনরায় রাসেল মৃধা ও আবু বাকারকে সাবকবলা দলিল দেওয়ার বিষয়টি আইনবহির্ভূত। এছাড়া নামজারির বিষয়টি দেখে বলতে হবে। সম্প্রতি সাবকবলা দলিল মূলে গ্রহীতা মালিকদের একজন আবু বাকার জানান, সাজেদ ও সায়েকা বেগম যাদেরকে আমমোক্তারনামা দলিল দিয়েছিল তারা মারা গেছে। তাই ওই দলিল বাতিল হওয়ায় আমরা পুনরায় সাবকবলা নিয়ে খাজনা খারিজ করে সাইনবোর্ড টাঙিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে ফসলি জমি কেটে খাল খনন পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা