উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল! – বর্ণমালা টেলিভিশন

উত্তেজনার জেরে বন্ধ হতে পারে আইপিএল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১০:৪৬ 104 ভিউ
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এতে তিনজন নিহত হয়েছে, দেশটির কয়েকটি বিমানবন্দর বন্ধ আছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্কুল-কলেজও বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশের এমন উত্তেজনার মাঝেও মহাসমারোহে চলছে আইপিএল। এমন অবস্থায় বিশেষজ্ঞ মহল থেকে প্রশ্ন উঠেছে, আইপিএল কি চালিয়ে নেওয়া হবে? বিভিন্ন সূত্রে বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধাবস্থায় বিদেশি খেলোয়াড়েরা শঙ্কায় কাটাচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড তাকিয়ে আছে সরকারের দিকে। দেশটির একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল বলেছেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তারা। আইপিএল কি বন্ধ করা হবে, এমন প্রশ্নে অরুন ধুমাল বলেছেন, ‘দেশই সবার আগে। সরকার যা যা সিদ্ধান্ত নেবে বিসিসিআই তার পাশে থাকবে। ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্তও সরকারি সিদ্ধান্ত অনুসারেই নেওয়া হবে।’ ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে নজর রাখছে বিসিসিআই। তবে এখনই আইপিএল বন্ধ হচ্ছে না, সেটি জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান, ‘পুরো পরিস্থিতির উপর নজর রাখছে আইপিএলের পরিচালন সমিতি। অনেক গুজব, অনেক কথাও শোনা যাচ্ছে। সেসব নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে যদি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, যদি দেশের জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমরা সেটার জন্য প্রস্তুত। দেশ এবং সরকারের পাশে সবসময় আছি।’ ১০ দলের আইপিএল এখন শেষের পথে। প্লে অফ নিশ্চিতের খুব কাছে গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্চাব কিংস। লড়াই থেকে ছিটকে গেছে সানরাইজার্স হায়দ্রবাদ, রাজস্থান রয়ালয়স ও চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্বে এখনও প্রায় প্রতিটি দলের বাকি কমপক্ষে ৭টি করে ম্যাচ। কোয়ালিফায়ার ও এলিমেনটের ম্যাচ শেষে ২৫ মে বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। আজ কলকাতায় চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা। তবে দুই প্রতিবেশি দেশের যুদ্ধাবস্থার প্রভাব কতটা পড়ে, তা এখন দেখার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই