উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫ – বর্ণমালা টেলিভিশন

উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৯:২৮ 123 ভিউ
রাজধানীর উত্তরায় অসামাজিক কার্যকলাপের দায়ে সাত নারীসহ অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই হোটেলের বিভিন্ন কক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামক একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। রাতে ঘটনার সতত্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র পেয়েছি। তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে সেখানে অসামাজিক কাজ হত। এসবের সঙ্গে জড়িতদের থানায় নেওয়া হয়েছে। জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত হোয়াইট প্যালেস নামের হোটেলটিতে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি মহল। স্বৈরাচার আওয়ামী লীগের কয়েকজন নেতা মিলে ওই হোটেলটি পরিচালনা করে আসছিল। ওই হোটেল ঘিরে আরও বেশ কয়েকটি হোটেলে গড়ে ওঠায় অসামাজিক কার্যকলাপ। নাম প্রকাশে অনিচ্ছুক ৯ নম্বর সেক্টরের এক বাসিন্দা জানায়, ওই রোডে আরও কয়েকটি হোটেল থাকায় রাস্তায় ভিজিটিং কার্ড ছাপিয়ে তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুব্ধ করে আসছে একটি অসাধু চক্র। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। এদিকে উত্তরায় এ ধরণের অসমাজিক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্স জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, আমরা একটি সুন্দর উত্তরা গঠনে কাজ করছি। এ কাজে সবার সহযোগীতা চাই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি