নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত
যুক্তরাজ্যের লন্ডনের সাউথেন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা বিমানে কতজন আরোহী ছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এতে বলা হয়, প্লেন দুর্ঘটনার পর সাউথেন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ চারটি ফ্লাইট বাতিল করেছে। এসেক্স পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ বিচক্র্যাফট বি-২০০ মডেলের বিমানটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর এসেক্স কাউন্টির ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থাগুলো এবং বিমান চলাচল কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]