ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে? – বর্ণমালা টেলিভিশন

ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:০১ 30 ভিউ
রমজান বিদায় নিয়ে শুরু হয়েছে আরবি দশম মাস শাওয়াল। রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর এ মাসে ছয়টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। অনেকেই এটিকে ‘সাক্ষী রোজা’ হিসেবে অবহিত করে থাকেন। তবে শাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। হাদিসে এসেছে- আবু আয়্যুব আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম (রোজা) পালন করলো, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো (অর্থাৎ, ৬টি সিয়াম পালন করলো), সে যেন সারা বছর রোজা রাখলো। (সহিহ মুসলিম, হাদিস: ২৬২৯, সুনান আত তিরমিজি, হাদিস: ৭৫৯) এ ক্ষেত্রে শাওয়ালের এই রোজা ঈদের পর কবে থেকে রাখতে হয়, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যদিও হাদিসে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনোকিছু উল্লেখ নেই। তবে আলেমদের মতে, ঈদের পর থেকে পুরো শাওয়াল মাসের যেকোনো সময়ে এই ছয় রোজা রাখা যাবে। বিখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ’র মতো আলেমরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছেন। আর শাওয়াল মাসের নফল ৬ রোজা রাখার ক্ষেত্রে একটানা রোজাগুলো রাখতে হবে এমন শর্তও নেই। যে কেউ সুবিধাজনক দিনে এই ছয়টি রোজা রাখতে পারবেন। তবে শর্ত হলো- শাওয়াল মাসের মধ্যেই এই ছয়টি রোজা রাখতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে