ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি – বর্ণমালা টেলিভিশন

ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ | ১২:৩০ 25 ভিউ
ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রচার করলে সম্প্রচার লাইসেন্স বাতিলের মুখে পড়তে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। খবর আলজাজিরার। মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে। অন্যথায় তাদের লাইসেন্স বাতিল হতে পারে। তিনি লিখেছেন, যেসব সম্প্রচারমাধ্যম ভুয়া খবর বা বিকৃত তথ্য ছড়াচ্ছে, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে। ব্রেন্ডান কার আগেও এ ধরনের মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন। গত বছর তিনি টেলিভিশন নেটওয়ার্ক এবিসির এক অনুষ্ঠান নিয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন। কারণ ওই অনুষ্ঠানটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করা হয়েছিল। সাম্প্রতিক এই সতর্কবার্তার পর মার্কিন রাজনীতিক ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যের সিনেটর ব্রায়ান শ্যাটজ মন্তব্য করেছেন, এটি মূলত সংবাদমাধ্যমকে নির্দেশ দেওয়ার মতো। যুদ্ধ নিয়ে ইতিবাচক প্রতিবেদন না করলে লাইসেন্স নবায়ন নাও হতে পারে- এমন হুমকি মেনে নেওয়া যায় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান