আ.লীগকে যে সতর্কবার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ মে, ২০২৫
১০:২৩ পূর্বাহ্ণ
141 ভিউ

আ.লীগকে যে সতর্কবার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:২৩ 141 ভিউ
সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। এর মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‌‘লীগ ধর, জেলে ভর’। রোববার (১১ মে) ভোরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন। হাসনাত পোস্টে বলেন, ‌‘লীগ ধর, জেলে ভর’। এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ছাত্র-জনতা ঘোষিত তিন দফার একটি দফা বাকি থাকা পর্যন্তও ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না। তিনি বলেন, ‌‘তিন দফার একটি দফাও বাস্তবায়ন না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি।’ হাসনাত বলেন, ‘এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র। এগুলো কোনো রাজনৈতিক ছক নয়, এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ