আসামি ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় ওসিসহ আহত ৭ – বর্ণমালা টেলিভিশন

আসামি ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় ওসিসহ আহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১০:৫৫ 125 ভিউ
যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে দুই দফায় হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুরে গ্রামে হওয়া এ ঘটনায় ওসিসহ আহত হয়েছেন পুলিশের সাত সদস্য। আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও উত্তম ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেফতার করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেন। তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের হামলা করে। এতে ওসিসহ সাতজন আহত হন। তাদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন বলেন, ‘পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’ চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আসামি সিয়ামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার