আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৬:৩৭ 134 ভিউ
আগের ম্যাচেই এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে শেষ রক্ষাটা হলেও দ্বিতীয় ম্যাচে তা হলো না। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেই বসল লিটন দাসের দল। বাংলাদেশের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য নানা চড়াই উতরাইয়ের পর আমিরাত টপকে গেছে ১ বল আর ২ উইকেট হাতে রেখে। টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে নামে। তবে শুরু থেকেই সফরকারীরা ছিল আক্রমণাত্মক। তানজিদ হাসানের ৩৩ বলে ৫৯, লিটনের ৩২ বলে ৪০, হৃদয়ের ২৪ বলে ৪৫ রান ও শেষ দিকে জাকের আলীর ৬ বলে ১৮ রানে ভর করে ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট খুইয়ে করে ২০৫। এটি টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ পর দলীয় দুই শ ছাড়ানো ইনিংস ছিল বাংলাদেশের। আমিরাতের জাওয়াদউল্লাহ ৪৫ রানে নেন ৩ উইকেট, অভিষিক্ত সগীর পান ২ উইকেট। জবাবে শুরু থেকেই দাপট দেখায় আমিরাত। ওয়াসিম ও জুহাইবের উদ্বোধনী জুটিতে আসে ১০৭ রান। ওয়াসিম করেন ৫২ বলে ৮২ রান। মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে বাংলাদেশ। তবে এ জুটি ভাঙতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খাদের কিনারেও চলে যায়। এক পর্যায়ে ১১ বলে প্রয়োজন ছিল ২৯ রান। সেখান থেকে ম্যাচে ফেরে আমিরাত। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান, যেখানে তানজিমের একটি ওয়াইড ও একটি নো বল ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত হায়দার আলীর ২ রানে ম্যাচ জিতে নেয় আমিরাত। ম্যাচে বাংলাদেশের বোলিং ছিল অনিয়ন্ত্রিত—ডট বলের অভাব, ক্যাচ মিস, ও গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত রান দিয়েই হারকে ডেকে আনে তারা। শরীফুল পান ২ উইকেট, রিশাদ ও তানভীর একটি করে। এই হারের ফলে সিরিজে সমতা ফেরে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, একই ভেন্যু শারজাহতে। দ্বিতীয় ম্যাচে এই হারের পর এখন প্রথমবারের মতো এই ফরম্যাটে আমিরাতের কাছে সিরিজ হারের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল