আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার – বর্ণমালা টেলিভিশন

আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:১৭ 158 ভিউ
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। আবার দুই দেশের মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। তবু সেই আমিরাতের কাছেই অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি বিক্রি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। আমিরাত বারবার আবেদন করেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার এআই চিপ কিনতে পারছে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এর পেছনে রয়েছে চীনের ভয়। গত মে মাসে উপসাগরীয় সফরে আমিরাতেও পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই আমিরাতকে এআই প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার ব্যাপারে চুক্তি হয়। কিন্তু এখন আমিরাতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের কোম্পানির কাছেই এআই চিপ বিক্রির অনুমোদন দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা। চলতি মাসের শুরুর দিকে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদি আরব বা আমিরাত কারও কাছে চিপ বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমিরাতের কাছে চিপ রপ্তানির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চুক্তির নতুন শর্ত কী হতে পারে, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে, আমিরাতের সঙ্গে চীনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের মাথাব্যথার কারণ। এ অবস্থায় মার্কিন কর্মকর্তাদের ধারণা, আমিরাতের হাত হয়ে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ চীনের হস্তগত হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী