আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার – বর্ণমালা টেলিভিশন

আবারও বিতর্কিত মন্তব্য কঙ্গনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৩:৩৮ 53 ভিউ
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই স্পষ্টবাদী। তার বিভিন্ন মন্তব্য ভাইরালও হয় সামাজিকমাধ্যমে। এবার লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কঙ্গনার কথায়, ভারতের অনেক শিক্ষিত এবং আপাতদৃষ্টিতে আধুনিক মানসিকতার মানুষ এবং চলচ্চিত্র পরিবারের সঙ্গে যুক্ত লোকজনও গোপনে মেয়েদের তুলনায় ছেলেদের অগ্রাধিকার দিয়ে থাকেন। কঙ্গনার এই মন্তব্য ঘিরে চলছে আলোচনা। অনেকেই অবশ্য কঙ্গনার কথার সঙ্গে সহমত। একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, এশিয়ার সমস্ত পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। সব ধরনের মানুষের মধ্যেই সন্তানের লিঙ্গ নিয়ে নানা বক্তব্য রয়েছে। যদি কারও একটি মেয়ে থাকে এবং তার পরে দ্বিতীয়বার মেয়ে হয়, তখন বিষয়টা আরও ভালো করে বোঝা যায়। তারা দেখাতে চান তাদের চোখে পুত্র ও কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। অনেক অভিনেতা-অভিনেত্রীর পরিবারেও একই ছবি দেখা যায়। বড় পরিবারের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি বলে মত কঙ্গনার। প্রথম কন্যার জন্মের পরে বৈষম্য স্পষ্ট নাও হতে পারে, তবে দ্বিতীয় কন্যার জন্মের পরে অনেক জায়গায় এই মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। সামাজিকমাধ্যমে অনেকেই কঙ্গনার সঙ্গে একমত। অনেকেই আবার তার মন্তব্যের বিপরীতে গিয়ে কথা বলছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন