আফগানদের ব্যাটিং দুর্দশায় জয়ে শুরু পাকিস্তানের – বর্ণমালা টেলিভিশন

আফগানদের ব্যাটিং দুর্দশায় জয়ে শুরু পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৫:৪৭ 77 ভিউ
মিডল অর্ডারে মাত্র ৪ রানে আফগানিস্তানের ৫ উইকেট পতনে জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে জয় পেয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান তুলে পাকিস্তান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে সাবধানী হয় তারা। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ২১, সাইম আইয়ুব ১৪, ফখর জামান ২০ ও হাসান নাওয়াজ ৯ রানে ফিরেন। ৮৩ রানে চতুর্থ উইকেট পতনের পর পাকিস্তানের বড় সংগ্রহের পথ তৈরি করেন অধিনায়ক সালমান আঘা ও মোহাম্মদ নাওয়াজ। পঞ্চম উইকেটে সালমান ও নাওয়াজের ২৭ বলে ৫৩ রানের ঝড়ো জুটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৩টি করে চার-ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেন সালমান। ১১ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন নাওয়াজ। শেষ দিকে মোহাম্মদ হারিস ১৫ ও ফাহিম আশরাফ ১৪ রান করেন। জবাবে ১১ ওভারে ২ উইকেটে ৯৩ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল আফগানিস্তান। কিন্তু ১২তম ওভার থেকে পথ হারায় আফগানরা। পাকিস্তান পেসার হারিস রউফের এক ওভারে ২ উইকেট হারায় তারা। এরপর ১৩ থেকে ১৫তম ওভারে আরও ৩ ব্যাটারকে হারিয়ে ৭ উইকেটে ৯৭ রান তুলে আফগানিস্তান। ১৭ বলে মাত্র ৪ রানে ৫ উইকেট পতনে বড় ব্যবধানে হারের মুখে ছিটকে পড়ে আফগানরা। শেষদিকে অধিনায়ক রশিদ খানের ১টি চার ও ৫টি ছক্কায় ১৬ বলে ৩৯ রানের সুবাদে হারের ব্যবধান কমাতে পারে আফগানিস্তান। ইনিংসের ১ বল বাকী থাকতে ১৪৩ রানে অলআউট হয় আফগানরা। রশিদের পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ৩১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রাখেন রউফ। ম্যাচ সেরা হন সালমান। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) রাতে স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি