অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা – বর্ণমালা টেলিভিশন

অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৬ | ৬:৩০ 9 ভিউ
দেশে অতিদরিদ্র মানুষের জন্য খোলা বিশেষ সুবিধার ব্যাংক হিসাব রয়েছে ৩৫ লাখের বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে এসব হিসাবে মোট জমা ছিল ২৯২ কোটি টাকা, যা তিন মাসের ব্যবধানে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে প্রায় ২৭৩ কোটি টাকায়। অর্থাৎ, অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে আমানত কমেছে প্রায় ১৯ কোটি টাকা বা ৬ দশমিক ৪৩ শতাংশ। বিজ্ঞাপন আমানতের পরিমাণ কমলেও এই সময়ে অতিদরিদ্রদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজারের বেশি। বর্তমানে অতিদরিদ্রদের প্রতিটি ব্যাংক হিসাবে গড়ে জমা রয়েছে ৭৭৪ টাকা, যা তিন মাস আগে ছিল ৮৩৩ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা সব ধরনের বিশেষ সুবিধার ব্যাংক হিসাবে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। তিন মাস আগে জুন শেষে এই জমার পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি বা ২ দশমিক ২১ শতাংশ। অথচ একই সময়ে এসব ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার এবং বর্তমানে মোট হিসাবের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭৩ হাজারের কাছাকাছি। এসব হিসাবে বর্তমানে গড়ে জমা রয়েছে ১ হাজার ৮১৬ টাকা, যা তিন মাস আগে ছিল ১ হাজার ৮৫৮ টাকা। বিশেষ সুবিধার এসব ব্যাংক হিসাব সচল রাখতে ন্যূনতম কোনো টাকা জমা রাখার বাধ্যবাধকতা নেই এবং কোনো সেবা মাশুলও দিতে হয় না। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ সুবিধা চালু করেছে, যেখানে সাধারণ সঞ্চয়ী হিসাবের তুলনায় বেশি সুদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ব্যাংক হিসাবেও আমানত কমেছে। বয়স্ক ও বিধবাসহ সরকারি ভাতা পাওয়া ব্যক্তিদের জন্য খোলা এই শ্রেণির হিসাবের সংখ্যা দেশে প্রায় ১ কোটি ৯ লাখ। তিন মাসে এসব হিসাবে আমানত কমেছে ১০২ কোটি টাকার বেশি, যা সামগ্রিকভাবে আমানত কমার পেছনে বড় ভূমিকা রেখেছে। বিজ্ঞাপন তবে নিম্ন আয়ের মানুষের আমানত কমলেও ব্যতিক্রম দেখা গেছে তৈরি পোশাকশ্রমিক ও কৃষকদের ক্ষেত্রে। সেপ্টেম্বর শেষে পোশাকশ্রমিকদের জন্য খোলা ১০০ টাকার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৪ হাজারের কাছাকাছি এবং এতে জমা রয়েছে প্রায় ৫৪৬ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে পোশাকশ্রমিকদের আমানত বেড়েছে ২৭ কোটি টাকার বেশি। গত দুই বছরে পোশাকশ্রমিকদের বিশেষ হিসাবগুলোতে আমানত বেড়েছে অর্ধেকের বেশি এবং বর্তমানে প্রতিটি হিসাবে গড়ে জমা রয়েছে ৪ হাজার ১২৩ টাকা। অন্যদিকে, কৃষকদের ১০ টাকার ব্যাংক হিসাবের সংখ্যা ১ কোটি ৭ লাখের বেশি। তবে এসব হিসাবে মোট আমানত রয়েছে প্রায় ৭৯২ কোটি টাকা, যার গড় দাঁড়ায় হিসাবপ্রতি মাত্র ৭৩৮ টাকা। এছাড়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দ্রুত বাড়লেও আমানত কমেছে। সেপ্টেম্বর শেষে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ লাখ ৩০ হাজারের বেশি, যা এক বছরের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক হিসাব থাকলেই যে নিয়মিত সঞ্চয় করা হচ্ছে তা নয়, বরং নিয়মিত ব্যবহার ও ঋণসুবিধাও আর্থিক অন্তর্ভুক্তির অংশ। বিশেষজ্ঞদের মতে, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে জমানো অর্থ খরচ করার কারণে ব্যাংক হিসাবে আমানত কমছে। বিশেষ সুবিধার ব্যাংক হিসাবের ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাংক কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন লেনদেনহীন হিসাবগুলো শনাক্ত করে সচল করা এবং নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করা। এছাড়া কৃষকদের জন্য মৌসুমনির্ভর সঞ্চয় ও ঋণসুবিধা চালু এবং নারী, তরুণ ও প্রবীণদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা