ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি – বর্ণমালা টেলিভিশন

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ | ৬:১৩ 5 ভিউ

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ জানিয়েছেন ৩৪ জন বিশিষ্ট নাগরিক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা পরিবারের সম্মতিক্রমে বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়েছে, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে ওই সাইনবোর্ড সরিয়ে বাড়িটি পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ও একটি জাতীয় প্রতিষ্ঠানের নাম ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবিও জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনাসদস্যরা তাঁকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং ক্যান্টনমেন্টে নির্যাতনের পর তাঁকে ও তাঁর ছোট ছেলেকে হত্যা করা হয়। এছাড়া ধীরেন্দ্রনাথ দত্ত একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, শহিদুল আলম, সামিনা লুৎফা, তানজীমউদ্দিন খান, শাহনাজ হুদা, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, রেহনুমা আহমেদ, জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী ও সালমা আলীসহ ৩৪ জন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা