ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের – বর্ণমালা টেলিভিশন

ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ November, ২০২৬ | ৬:২০ 11 ভিউ

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, দেশটিতে বসবাসরত মুসলিম অভিবাসীদেরও ইহুদি গণহত্যার ঐতিহাসিক দায়দায়িত্ব স্বীকার করতে হবে। যারা এই দায় স্বীকার করতে রাজি নন, তাদের জার্মানি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার রাজধানী বার্লিনে ইহুদি ক্রীড়াবিদদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন চ্যান্সেলর। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) ও বার্লিনার জাইটুং সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ২০২৬ সালের ‘মাকাবিয়া’ ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। ইসরায়েলে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাটি ‘ইহুদি অলিম্পিক’ নামে পরিচিত। অনুষ্ঠানে এক বাস্কেটবল প্রশিক্ষক চ্যান্সেলরকে জানান, ইহুদি ক্রীড়াবিদেরা রাস্তায় ডেভিডের তারকা চিহ্নসংবলিত লাল মাকাবি ট্রেনিং জ্যাকেট পরে বের হতে ভয় পান, কারণ তারা হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করেন।

জবাবে মের্ৎস ১৯৮৫ সালের ৮ মে দেশটির সংসদে দেওয়া সাবেক রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গ টেনে আনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই ভাষণে ভাইৎসেকার বলেছিলেন, ‘অতীতে যা ঘটেছিল, তার জন্য তরুণেরা দায়ী নয়; কিন্তু ইতিহাসে সেই ঘটনার পরিণতি কী হবে, তার জন্য তারা দায়ী।’ চ্যান্সেলর জানান, ভাইৎসেকারের এই বক্তব্য তার কাছে পাথরে খোদাই করা সত্যের মতো।

চ্যান্সেলর মের্ৎস আরও বলেন, এই ঐতিহাসিক দায়িত্ব জার্মানির সমগ্র সমাজের জন্য প্রযোজ্য। তিনি যোগ করেন, ‘ইসলামি দেশগুলো থেকে যাঁরা জার্মানিতে আসেন, তাঁদের ক্ষেত্রেও আমাদের দেশের এই ঐতিহাসিক দায়িত্ব ঠিক একইভাবে প্রযোজ্য। আর কেউ যদি এই দায়িত্ব মেনে না চলেন, তাহলে তাঁকে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে।’ মূলত মুসলিম অভিবাসীদের একাংশের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস