যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ | ৫:৩০ 16 ভিউ
যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় দেশগুলোও নিজেদের ভুল কৌশলের মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ ছড়িয়ে পড়ার পেছনে পশ্চিমা দেশগুলোর ভুল নীতিই দায়ী উল্লেখ করে তিনি জানান, কূটনীতিই এই অঞ্চলের সমস্যা সমাধানের একমাত্র পথ। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আব্বাস আরাগচি। সংবাদ সম্মেলনে ইউরোপকে বাস্তবতার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের এই ভুল পদক্ষেপ ও নীতিই বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ ও সংঘাত তৈরি করছে। সামরিক শক্তিতে সংকটের সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি সংকট নিরসনে আলোচনা ও রাজনৈতিক আলোচনার ওপর জোর দেন। অন্যদিকে একই সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে সম্পূর্ণ অহেতুক ও অযৌক্তিক বলে আখ্যা দেন। তিনি জানান, বিদ্যমান সংকট মেটাতে এবং পারস্য উপসাগরে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। ইউক্রেন প্রসঙ্গে বলতে গিয়ে লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন সরকার এবং কয়েকটি ইউরোপীয় দেশ মারাত্মক দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। এ সময় বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন জানানোয় ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সূত্র: মিডলইস্ট মনিটর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার জমানো টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বোনকে হত্যা, লাশ ফেলা হয় ধানখেতে মাগুরায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু। টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪ টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪ ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড মাদকের ভয়াল গ্রাসে রাজধানী ঘুম থেকে চিরঘুমে ১২ প্রাণ মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪