ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ October, ২০২৬
৬:০২ am
7 ভিউ

ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ৬:০২ 7 ভিউ
ফ্রান্সের স্কুলগুলোতে পর্যাপ্ত জনবল নেই। ভবনগুলোও জরাজীর্ণ। এই সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার দেশজুড়ে হাইস্কুল অবরোধ পালন করা হচ্ছে। ট্রেড ইউনিয়নগুলোর নেতৃত্বে রাজপথেও বিক্ষোভ চলছে। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত কিছু ছবিতে রোন অঞ্চলের শহর লিয়ঁ-তে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ এবং রেনের ইল-এ-ভিলেনে পুলিশের জলকামান, টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে প্যারিসের বাইরের অঞ্চলগুলোতে অন্তত ৮৬ হাজার বিক্ষোভকারীর জমায়েত হয়। বড় পরিসরে এই বিক্ষোভের আগে প্যারিসের শহরতলিগুলোতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন চলে। ধীরে ধীরে তা অন্য এলাকাতে ছড়ায়। বিক্ষোভকারীদের দমনে দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে সরকার। তাদের দাবি, এই আন্দোলন এখন সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। মন্ত্রণালয় আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৮০০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর দপ্তর জানিয়েছে, এসব সংঘর্ষে অন্তত ৭১৫ জন পুলিশ সদস্য এবং ২১৫ জন কিশোর আহত হয়েছে। সোমবার উত্তর ফ্রান্সে দাঙ্গা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিক্ষোভ রাজধানী প্যারিসসহ মার্সেই, স্ট্রাসবার্গ, ট্যুরস ও লিলের মতো শহরে ছড়িয়ে পড়ে। দেশটির হাইস্কুলগুলোতে আবাসন, শিক্ষক সংকট ও জরাজীর্ণ ভবনের জন্য শিক্ষা খাতে অপর্যাপ্ত বিনিয়োগকে দায়ী করা হচ্ছে। বিক্ষোভ শুরুর পর এসব সংকট নিরসনে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আছে- অনুপস্থিত শিক্ষকদের বিকল্প নিশ্চিত করা, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ পাঠদানের সময়সূচি পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য আরও বেশি সময় বরাদ্দ দেওয়া। সেবাস্তিয়ান লেকোর্নু জানিয়েছেন, পুরোনো স্কুল ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি সরকার খতিয়ে দেখবে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সরকার ক্রমবর্ধমান বাজেট ঘাটতি কমানোর চেষ্টা করছে। এমন সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। অন্যদিকে ঋণের বোঝা, ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যয় সংকোচনে সরকারের অনীহার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমান সরকারের আর্থিক চাপের মধ্যেই মঙ্গলবার ব্যয় কমানোর একটি পরিকল্পনা তুলে ধরেন কট্টর ডানপন্থি নেতা ও প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিন লো পেন। এর আওতায় প্রতি বছর ২ হাজার ৫০০ কোটি ইউরো (২ হাজার ৮০০ কোটি ডলার) সরকারি ব্যয় কমানোর কথা বলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩