নিউজ ডেক্স
আরও খবর
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’
আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল
উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি
তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার
ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই
খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের পতন দেখা গেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই অর্থবছরে বাংলাদেশ মোট ৫.২৪৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
গত ২রা আগস্ট, রোববার ইআরডি বৈদেশিক ঋণ সংক্রান্ত এই হালনাগাদ প্রতিবেদনটি প্রকাশ করে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এর আগে সবচেয়ে কম প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ২০১১-১২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪.৭৬৪ বিলিয়ন ডলার। এরপর থেকে আর কোনো অর্থবছরে প্রতিশ্রুতির পরিমাণ এতটা নিচে নামেনি।
তবে ২০১৪-১৫ অর্থবছরে প্রতিশ্রুত ঋণের পরিমাণ ছিল ৫.২৫৮ বিলিয়ন ডলার, যা সদ্য বিদায়ী অর্থবছরের প্রায় কাছাকাছি।
ঋণের প্রতিশ্রুতি কমলেও পরিশোধের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ঋণ পরিশোধ করেছে দেশটি। এই সময়ে পরিশোধিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.৪৯৪ বিলিয়ন ডলারে, যেখানে আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৪.০৮৭ বিলিয়ন ডলার।
উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণের প্রবাহ ও পরিশোধ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে ইআরডি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]