বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুলাই, ২০২৬
৫:০৯ পূর্বাহ্ণ
0 ভিউ

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৫:০৯ 0 ভিউ
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার আরও কঠোর হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২ দশমিক ৪৯ ডলারে। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৮১ দশমিক ৩০ ডলারে নেমে আসে। বার্তা সংস্থা রয়টার্সকে স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির সম্ভাবনাও জোরালো হয়েছে। এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে এবং বন্ডের ফলন বাড়ছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, তেলের দাম বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে বাজারে তারল্য কমে যাওয়ার মতো বিষয়গুলো স্বর্ণের দামে আরও নিম্নমুখী চাপ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। এদিকে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে। এক সপ্তাহ আগে এই সম্ভাবনা ছিল ৬৩ শতাংশ। শুধু স্বর্ণ নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৭ ডলারে, প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬২২ দশমিক ৭২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৪৬ ডলারে লেনদেন হয়েছে। এদিকে দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত সর্বশেষ দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক