জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? – বর্ণমালা টেলিভিশন

জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ May, ২০২৬ | ৪:৩৭ 91 ভিউ
জার্মানি থেকে প্রায় ৫ হাজার সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে বলে অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসে, এরপরই এমন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে ‘অল্প সময়ের মধ্যেই’ সিদ্ধান্ত নেওয়া হবে।’ ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় জার্মানি গুরুত্বপূর্ণ হলেও, এটি বিশ্বের অন্যান্য অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব বিস্তারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে? জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতির ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে। নাৎসি জার্মানির আত্মসমর্পণের সময় সেখানে প্রায় ১৬ লাখ মার্কিন সেনা ছিল, যা এক বছরের মধ্যে কমে ৩ লাখের নিচে নেমে আসে। পরবর্তীতে স্নায়ু যুদ্ধের সময় জার্মানিকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটি প্রতিরোধক শক্তি হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উপস্থিতি স্থায়ী রূপ পায়। ১৯৪৯ সালে ন্যাটো ও পশ্চিম জার্মানি প্রতিষ্ঠার পর সামরিক ঘাঁটিগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্নায়ু যুদ্ধের সময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি বড় ঘাঁটি ও ৮০০-র বেশি স্থাপনা ছিল। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতন এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসবের অনেকগুলো বন্ধ হয়ে যায়। বর্তমানে এসব ঘাঁটির ভূমিকা কী? বর্তমানে ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রায় ৬৮ হাজার সক্রিয় সেনা আছে, যার মধ্যে প্রায় ৩৬ হাজার ৪০০ জন জার্মানিতে অবস্থান করছে। এসব সেনা ২০ থেকে ৪০টি ঘাঁটিতে ছড়িয়ে রয়েছে। স্টুটগার্টে ইউরোপীয় কমান্ড ও আফ্রিকা কমান্ডের সদর দপ্তর রয়েছে, যেখান থেকে দুই মহাদেশে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয়। রামস্টাইন বিমানঘাঁটি ইউরোপে মার্কিন বিমানবাহিনীর প্রধান কেন্দ্র, যেখানে প্রায় ৮ হাজার ৫০০ সদস্য কর্মরত। এ ছাড়া গ্রাফেনভেয়ার, ভিলসেক ও হোহেনফেলস এলাকাগুলো ইউরোপের বৃহত্তম সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের অংশ। উইসবাডেনে ইউএস আর্মি ইউরোপ ও আফ্রিকার সদর দপ্তর এবং ল্যান্ডস্টুলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সামরিক হাসপাতাল অবস্থিত। স্নায়ু যুদ্ধের পর এসব ঘাঁটির ভূমিকা বদলে গেছে—এগুলো এখন মূলত সামরিক অভিযান পরিচালনার লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়, যেখান থেকে ইরাক, আফগানিস্তান এবং সাম্প্রতিক ইরান সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হয়েছে। ট্রাম্প কি এর আগে এমন হুমকি দিয়েছেন? ২০২০ সালে প্রথম মেয়াদে ট্রাম্প জার্মানির কম প্রতিরক্ষা ব্যয় এবং নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্পের কারণে অসন্তোষ প্রকাশ করে দেশটিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেন এবং সেনা সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোর হুমকি দেন। তবে সেই পরিকল্পনা কংগ্রেসে দ্বিদলীয় বিরোধিতা ও বাস্তব জটিলতার কারণে বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন সেই পরিকল্পনা স্থগিত করেন এবং পরে তা বাতিল করা হয়। সেনা প্রত্যাহারের প্রভাব কী হতে পারে? বিশ্লেষকদের মতে, জার্মানি থেকে বড় সংখ্যক সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতির কারণ হতে পারে। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি শুধু ইউরোপের নিরাপত্তার জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকার জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, রামস্টাইনের মতো ঘাঁটি ছাড়া যুক্তরাষ্ট্রের অনেক সামরিক অভিযান পরিচালনা করা অনেক কঠিন হয়ে পড়বে। সংক্ষেপে, যুক্তরাষ্ট্র ইউরোপকে নিরাপত্তা দেয়, আর ইউরোপ যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সামরিক কার্যক্রম পরিচালনার অবকাঠামো সরবরাহ করে। যদিও যুক্তরাষ্ট্র চাইলে ইউরোপের অন্যান্য দেশে সেনা পুনর্বিন্যাস করতে পারে। তবে দীর্ঘমেয়াদে বড় ধরনের সেনা কমানো তাদের সামরিক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার