৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৬:০৫ 35 ভিউ
ইরানি তেল কেনার অভিযোগে চীনের একটি টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যার উদ্ধৃতি দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। অভিযোগ অনুযায়ী, চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। এছাড়া অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে চীন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের ‘একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা’ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে এবং বাণিজ্য ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানায়। উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র চীনের একাধিক টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যাল উল্লেখযোগ্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা