নিউজ ডেক্স
আরও খবর
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯
৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর
ফ্লোরিডা স্টেইটে প্রতিবেশীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, সাজা পাওয়া ওই ব্যক্তি হলেন চ্যাডউইক স্কট উইলেসি (৫৮)। তাকে ফ্লোরিডা স্টেইট প্রিজনে সন্ধ্যা ৬টা থেকে তিন ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
১৯৯০ সালে মার্লিস সাথার নামের এক নারীকে হত্যা, চুরি, ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন উইলেসি।
আদালতের নথি অনুযায়ী, ১৯৯০ সালের সেপ্টেম্বর মাসে মধ্যাহ্নভোজের বিরতিতে নিজ বাড়িতে ফিরে এসে উইলেসিকে চুরি করা অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন সাথার।পরে উইলেসি একটি ভোঁতা বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন এবং হাত-পা বেঁধে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে সাথারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
ঘটনার পর উইলেসি ভুক্তভোগীর গাড়ি ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যান এবং তার এটিএম কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করেন। পরে সাথার কর্মস্থলে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
ওই ঘটনায় ১৯৯১ সালে আদালতে ৯-৩ ভোটে মৃত্যুদণ্ডের সুপারিশের ভিত্তিতে উইলেসিকে সাজা দেওয়া হয়। তবে ১৯৯৪ সালে বিচারিক ত্রুটির কারণে ফ্লোরিডা সুপ্রিম কোর্ট নতুন করে শুনানির নির্দেশ দেয়।
পরবর্তী সময়ে ১৯৯৫ সালে নতুন জুরি ১১-১ ভোটে পুনরায় মৃত্যুদণ্ড বহাল রাখে।
সর্বশেষ আপিলগুলো গত সপ্তাহে খারিজ হয়ে যায়। মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে উইলেসির করা আবেদনগুলোও নাকচ হয়।
চলতি বছর ফ্লোরিডায় এটি পঞ্চম মৃত্যুদণ্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।