মিলছে না তেল, পাম্পে পাম্পে আশায় ঘুরছে গাড়ি – বর্ণমালা টেলিভিশন

মিলছে না তেল, পাম্পে পাম্পে আশায় ঘুরছে গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:১৯ 66 ভিউ
জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি যেন থামছেই না। সরকার বলছে, জ্বালানি তেলের ঘাটতি নেই। অথচ পেট্রোল পাম্পগুলোতে নেই তেল। এ সংকটের মধ্যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের শঙ্কা, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায়। তবে গাড়ি লাইনে অপেক্ষা করলেও পাম্পে জ্বালানি মিলছে না। তেল না পাওয়ার এমন চিত্র পুরো রাজধানীজুড়ে। বেশ কিছু এলাকায় ঘুরে অধিকাংশ পাম্পই বন্ধ পাওয়া গেছে। গাড়িগুলো এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছে, তবে মিলছে না সুখবর। রোববার রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তা নিয়েও তারা শঙ্কায় আছেন। পাম্পগুলোর কর্তৃপক্ষ বলছে, ২ দিন ডিপো বন্ধ থাকায় মজুত তেল বিক্রি শেষ হয়ে গেছে আগেই। আর, সোমবার থেকে তেল দিলেও মাত্র ৯ হাজার লিটার তেল পাবেন তারা, যেখানে প্রতিদিন দরকার প্রায় ২৭ হাজার লিটার। এদিকে, ঘণ্টার পর ঘণ্টা এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ঈদে দুই দিন ডিপো বন্ধ আর সরবরাহ প্রক্রিয়া কার্যকরে ব্যবস্থা না নেওয়ার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বলছেন তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর গত ৪ মার্চ থেকে তেল সরবরাহে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ১৫ মার্চ সব ধরনের রেশনিং তুলে নেওয়া হয়। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেল নিয়ে কোনো সংকট নেই জানানো হলেও তেল নিয়ে ভোগান্তি চরমে পৌঁছেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’