মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ March, ২০২৬ | ৬:১৪ 103 ভিউ
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ-উদ্দীপনা ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে মসজিদগুলো ঈদের প্রধান জামাতের কেন্দ্রে পরিণত হয়। শনিবার ২১ মার্চ, ঈদের দিন সূর্য ওঠার আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদগুলো মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মালয়েশিয়ান মুসল্লিদের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও নামাজে অংশ নেন। স্থানীয় মুসলিম পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক ‘বাজু মালায়ু’ ছিল এ দিনের বিশেষ আকর্ষণ। রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ইমাম এহসান মোহাম্মদ হোসনির ইমামতিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। একই সময়ে মালয়েশিয়ার মহামান্য রাজা ইয়াং দি-পেরতুয়ান আগং সুলতান ইব্রাহিম এবং রানি রাজা পেরমাইসুরি আগং রাজা জারিথ সোফিয়াহ ইস্তানা নেগারার প্রধান সুরাউতে ঈদের নামাজ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমাদ জাহিদ হামিদি, যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিলসহ মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা। খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে রাজা সুলতান ইব্রাহিম জাতীয় ঐক্যবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন থাকার আহ্বান জানান। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা নেতৃত্বের আলোচনায় নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন আচরণে শালীনতা ও নৈতিকতা চর্চার মাধ্যমেই প্রকৃত সামাজিক স্থিতি নিশ্চিত করা সম্ভব। তিনি রুকুন নেগারার মূলনীতিগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিষ্টাচার ও নৈতিকতার চর্চা সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে রাজা সুলতান ইব্রাহিম বলেন, এ ধরনের আচরণ সমাজে বিভাজন, ঘৃণা ও অস্থিরতা সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মালয়েশিয়ার শান্তিপূর্ণ পরিবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ঐক্যে বল, বিভাজনে পতন’ এই চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি সংবেদনশীল বিষয়গুলো মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক, ন্যায়নিষ্ঠ ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ঈদ উপলক্ষে তিনি বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার আহ্বান জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উৎসাহিত করেন। এছাড়া রমজানের শিক্ষাকে জীবনে ধারণ করারও আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসীরা মোবাইল ফোনের মাধ্যমে দেশে থাকা স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশিসহ সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রবাসীদের পরিবারের সদস্যদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মালয়েশিয়ার আইন মেনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নেওয়ার আহবান জানান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার