যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ February, ২০২৬ | ৫:৪১ 129 ভিউ
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরাজমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকতে বলা হয়েছে। সোমবার ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নির্দেশনা দেয় বলে জানিয়েছে আল জাজিরা। সেখানে মার্কিন জাহাজের ক্যাপ্টেনদের প্রতি ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দিতেও বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘এই এলাকায় চলাচলকারী মার্কিন বাণিজ্যিক জাহাজগুলো যেন নৌ-নিরাপত্তা বজায় রেখে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে। হরমুজ প্রণালী দিয়ে পূর্ব দিকে যাওয়ার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।’ সপ্তাহব্যাপী পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনার পর গত শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার পরেই নতুন নির্দেশনা এল। নৌপথে হামলা ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বব্যাপী নৌপথ ও বাণিজ্যিক জাহাজগুলো হুমকির মুখে পড়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় উভয় দেশই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছিল, ফলে সেই যুদ্ধ ‘ট্যাঙ্কার যুদ্ধ’ নামেও পরিচিত। সম্প্রতি ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের লক্ষ্যেই তাদের এই অভিযান। গত বছরের জুনে ইসরায়েল ইরানে বোমা হামলা চালালে একজন ইরানি সংসদ সদস্য মন্তব্য করেছিলেন যে, যুদ্ধ ছড়িয়ে পড়লে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া যেতে পারে। জানুয়ারির শেষের দিকে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই প্রণালীতে নৌ-মহড়া করেছিল। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনী তেহরানকে কোনো ধরনের ‘অনিরাপদ ও অপেশাদার’ আচরণ না করার বিষয়ে সতর্ক করে। পরে মার্কিন সামরিক বাহিনী জানায় যে, তারা ওই এলাকায় তাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে ওয়াশিংটন এর আগেও ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ওমান উপসাগরে তাদের জলসীমায় চারটি জাহাজে নাশকতামূলক হামলার খবর দিয়েছিল। তবে সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে বা এর আশপাশে জাহাজগুলোর প্রতি ইরান বা অন্য কোনো পক্ষ থেকে কোনো প্রকাশ্য হুমকি আসেনি। তার পরেও যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক সরঞ্জাম বাড়িয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে ইরানের ওপর নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, যেখানে গত মাসেই দেশটিতে একদফা সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার