পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার – বর্ণমালা টেলিভিশন

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ January, ২০২৬ | ৫:১৬ 132 ভিউ
পারমাণবিক শক্তি আরও বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। সম্প্রতি কিম জং উন নিজে উপস্থিত থেকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেছেন। এ ঘটনা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এরই মধ্যে কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নবম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে। এটি ২০২১ সালের পর প্রথম এমন দলীয় সম্মেলন। কিম সতর্ক করে বলেছেন, এসব পদক্ষেপ তার শত্রুদের জন্য ‘চরম মানসিক যন্ত্রণা’ বয়ে আনবে। সম্মেলনে প্রতিরক্ষা ও অর্থনীতিকে ঘিরে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনাও ঘোষণা করা হবে। এর আগে, মঙ্গলবারের পরীক্ষায় বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনাকে কিম ‘কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। কেসিএনএ জানিয়েছেন, এই অস্ত্র ব্যবস্থা ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম’। উত্তর কোরিয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ৩৫৮ দশমিক ৫ কিলোমিটার দূরে সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জিজি প্রেস জানিয়েছে, দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের উত্তর থেকে জাপান সাগরের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। কিম বলেন, এই পরীক্ষার ফলাফল ও তাৎপর্য আমাদের বিরুদ্ধে সামরিক সংঘাত উসকে দিতে চাওয়া শক্তিগুলোর জন্য চরম মানসিক যন্ত্রণা ও গুরুতর হুমকির উৎস হয়ে থাকবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার বিশ্লেষকদের মতে, কিম যে ‘স্বয়ংক্রিয় নির্ভুল নির্দেশিত ফ্লাইট সিস্টেমের’ কথা বলেছেন, তা নতুন ধরনের ন্যাভিগেশন প্রযুক্তির ইঙ্গিত দিতে পারে। এগুলো জিপিএস জ্যামিং এড়িয়ে চলতে সক্ষম। পরীক্ষা চলাকালে কিমের সঙ্গে তার কন্যা কিম জু অ্য উপস্থিত ছিলেন। এছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম উপবিভাগ পরিচালক কিম জং-সিক এবং মিসাইল প্রশাসনের প্রধান জাং চাং-হাকেও সেখানে দেখা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার