২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে – বর্ণমালা টেলিভিশন

২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:০২ 54 ভিউ
বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব। দেশটি দাবি করেছে, তাদের ভূগর্ভে প্রায় ২৫ লাখ কোটি (২.৫ ট্রিলিয়ন) ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে। এসব খনিজের মধ্যে সোনা, তামা, দস্তা ও লিথিয়ামের পাশাপাশি রয়েছে বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্লেষকেরা বলছেন, তেলনির্ভরতা কমানো এবং বৈশ্বিক ভূরাজনীতিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই খনিজ খাতে বড় বিনিয়োগে যাচ্ছে সৌদি আরব। খবর সিএনএনের আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনে চীনের একচেটিয়া প্রভাব রয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজের ৯০ শতাংশের বেশি এবং খনন উৎপাদনের ৬০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেফ–এর খনিজ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাবিগেইল হান্টার বলেন, ‘দশকের পর দশক পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে চীন অনেক এগিয়ে গেছে।’ এই প্রেক্ষাপটে সৌদি আরব খনিজ খাতে জোর দিচ্ছে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরবের খনিজ অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় ৫৯৫ শতাংশ। একই সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে নতুন খনির লাইসেন্স দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র গড়ে তুলতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে, আর পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে কয়েক দশক লেগে যায়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান মা’আদেন আগামী দশ বছরে খনিজ ও ধাতু খাতে ১১ হাজার কোটি (১১০ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব উইল্ট বলেন, ‘আমরা জানি, একা সব করা সম্ভব নয়। আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রয়োজন।’ খনিজ খাতে সৌদি আগ্রহ যুক্তরাষ্ট্রেরও দৃষ্টি কেড়েছে। চীন সম্প্রতি সামরিক কাজে ব্যবহৃত কিছু বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বিকল্প সরবরাহব্যবস্থা গড়তে চাইছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে সৌদি আরবে একটি নতুন বিরল খনিজ পরিশোধন কেন্দ্র স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালস, সৌদি মা’আদেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার