মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ January, ২০২৬ | ৬:৫৪ 144 ভিউ
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কয়েক মাস আগেই দেশটির প্রভাবশালী ও কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো জানায়, ৬২ বছর বয়সী কাবেলোকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, তিনি যেন নিজের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন না চালান। যুক্তরাষ্ট্রের ৩ জানুয়ারির অভিযানের পরও গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ এই নিরাপত্তা কাঠামো মূলত অক্ষত রয়েছে। মাদুরোর মতো কাবেলোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মামলা রয়েছে। তবে মাদুরোকে গ্রেপ্তার করা হলেও অভিযানের সময় কাবেলোকে আটক করা হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাবেলোর আলোচনায় তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এবং বিচারিক অভিযোগও উঠে আসে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমান ট্রাম্প প্রশাসনের শুরুর দিক থেকেই এই যোগাযোগ শুরু হয়। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা চলতে থাকে। এমনকি মাদুরোকে তুলে নেওয়ার পরও কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই যোগাযোগ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহার করেন, তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবেলোর আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা তিনি মানছেন কিনা, সেটিও নিশ্চিত নয়। তবে প্রকাশ্যে কাবেলো রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি দিয়োসদাদো কাবেলো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের ঘনিষ্ঠ সহযোগী কাবেলো পরে মাদুরোর বিশ্বস্ত অনুচরে পরিণত হন এবং সরকারের দমন-পীড়নের প্রধান বাস্তবায়নকারী হিসেবে পরিচিতি পান। সাবেক সামরিক কর্মকর্তা কাবেলো সেনাবাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ওপর ব্যাপক প্রভাব রাখেন। সরকারপন্থী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী ‘কোলেক্তিভোস’-এর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যাদের অতীতে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, দমন-পীড়নের ইতিহাস এবং রদ্রিগেজের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের কারণে কাবেলো যেকোনো সময় পরিস্থিতি ঘোলাটে করে তুলতে পারেন। কাবেলোকে ধরিয়ে ‍দিতেও পুরস্কার ঘোষণা মাদক পাচারের অভিযোগে কাবেলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ২০২০ সালে তাকে ‘কার্তেল দে লোস সোলেস’ নামের একটি মাদক পাচার চক্রের শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। সে সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়, যা পরে বাড়িয়ে ২ কোটি ৫০ লাখ ডলার করা হয়। যদিও কাবেলো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরোকে তুলে নেওয়ার পরও যুক্তরাষ্ট্র কেন কাবেলোকে গ্রেপ্তার করেনি- তা নিয়ে ওয়াশিংটনে প্রশ্ন উঠেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার