শীতে সর্দি-কাশি থেকে সুরক্ষা দেবে যেসব খাবার – বর্ণমালা টেলিভিশন

শীতে সর্দি-কাশি থেকে সুরক্ষা দেবে যেসব খাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৩ 84 ভিউ
শীত শুরুর সাথে সাথেই অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে। চিকিৎসকরা বলছেন, শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই সর্দি-কাশি এড়ানোর প্রথম শর্ত। আর তা সম্ভব হয় সঠিক খাবার খেলে। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু খাবার আছে যা শীতকালীন সময়ে খাদ্যতালিকায় রাখলে শরীর গরম থাকে, ভাইরাসের সংক্রমণও অনেকাংশে কমে যায়। এসব খাবার শরীরের ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে। সেই সঙ্গে তৈরি প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবারের নাম- আদা : আদায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গলা ব্যথা কমায়, ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে। সকালে চা-তে বা গরম পানিতে আদা মিশিয়ে খেলে দ্রুত উপকার পাবেন। মধু : শীতে মহৌষধের মতো কাজ করে মধু। গলার জ্বালা কমানোর সঙ্গে মধু শরীরে উষ্ণতা বাড়ায়, দীর্ঘস্থায়ী কাশিও সারায়। রসুন; শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। নিয়মিত রসুন খেলে শরীরে জিঙ্ক ও এলিসিনের মাত্রা বাড়ে, যা সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয়। চিকিৎসকেরা আরও বলছেন, শীতে লেবু, কমলা, আমলকি, বাতাবি লেবু; এই সব ভিটামিন সি-সমৃদ্ধ ফল খাওয়া খুব জরুরি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। হলুদ দুধও খেতে পারেন । হলুদে থাকা কারকুমিন প্রদাহ কমায়। রাতের বেলা গরম দুধে হলুদ মিশিয়ে খেলে সর্দি-কাশি দূরে থাকে। হালকা স্যুপ, গরম পানি, গাজর-বিট-টমেটোর মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজিও শীতে প্রতিদিনের ডায়েটে জরুরি। শীতে কমবেশি সবার মধ্যেই কম পানি খাওয়ার প্রবণতা থাকে। শরীরে পানিশূন্য হলে সর্দি-কাশির ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত গরম পানি পান করুন। সঙ্গে ধুলো-বাতাস এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুম আর নিয়মিত ব্যায়াম করুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য