আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন – বর্ণমালা টেলিভিশন

আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৭:০১ 66 ভিউ
আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স। আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি। ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার। মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই