ধসে গেল ভারতও, ৩০ রানের লিড – বর্ণমালা টেলিভিশন

ধসে গেল ভারতও, ৩০ রানের লিড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৪:২৯ 91 ভিউ
কলকাতা টেস্টে চলছে বোলারদের দাপট। ছয় বছর পর ইডেন গার্ডেনসে ফেরা টেস্টে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংস ১৫৯ রানে ধসিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। জবাবে নামা স্বাগতিক ভারত মার্কো ইয়ানসেন ও সিমন হার্মারের তোপে ১৮৯ রানে ধসে গেছে। প্রথম ইনিংস থেকে মাত্র ৩০ রানের লিড নিতে পেরেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ওপেনিং জুটিতে ৫৭ রান যোগ করেন। রিকেলটনকে ২৩ রান করে জাসপ্রিত বুমরাহ বলে বোল্ড হন। পরেই তিনি ফিরিয়ে দেন আরেক সেট ব্যাটার মার্করামকেও (৩১)। ১২০ রানে ৫ উইকেট হারানোর পর ৩৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয়। প্রথম ইনিংসে ভারতের পেসার বুমরাহ ১৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন পেসার মোহাম্মদ সিরাজ ও লেগ স্পিনার কুলদীপ যাদব। ভারত ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। দ্বিতীয় দিন কেএল রাহুল প্রতিরোধ গড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ভারত। ওপেনার রাহুল দলের পক্ষে সর্বাধিক ১১৯ বল খেলে ৩৯ রান করে। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় সর্বাধিক ২৯ রান করেন। এছাড়া ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা সমান ২৭ রান করে আউট হয়ে যান। ভারতের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক শুভমন গিলের ইনজুরি। ৪ রান করার পরে ঘাড়ে ব্যথা নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। আর ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ডানহাতি স্পিনার হার্মার ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইয়ানসেন নিয়েছেন ৩ উইকেট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই