সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি – বর্ণমালা টেলিভিশন

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩৮ 67 ভিউ
বাংলাদেশ ক্রিকেটে তিনি এক পরিচিত মুখ—মোহাম্মদ সালাউদ্দিন, যাকে ঘরোয়া ক্রিকেটে অনেকেই ‘গেম রিডিং মাস্টার’ বলে ডাকেন। কিন্তু তাকে ঘিরে সাম্প্রতিক সব আলোচনাই ছিল নেতিবাচক এবার সেই আলোচনার কেন্দ্রে থেকেই এবার নিজেই সরে যাচ্ছেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান সালাউদ্দিন। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড। অর্থাৎ, চলতি নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ শেষেই জাতীয় দলের সঙ্গে তার কোচিং অধ্যায়ের ইতি ঘটছে। গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আগেরবার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অভিজ্ঞ কোচ। পরের বছর বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ছিলেন বিশেষজ্ঞ কোচ হিসেবে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং তা গ্রহণও করা হয়েছে। এখন অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে সন্তোষজনক ছিল না। সিরিজে সিরিজে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ছিল স্পষ্টভাবে। এই প্রেক্ষাপটে সোমবারের বোর্ড সভায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এর একদিন না পেরোতেই সামনে আসে সালাউদ্দিনের পদত্যাগের খবর। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে কোচিংয়ের নেপথ্য নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন সালাউদ্দিন। সাকিব, তামিম, মুশফিকদের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন তাদের অনুপ্রেরণার মানুষ। কিন্তু জাতীয় দলের সাম্প্রতিক দিকহীন ব্যাটিং, কোচিং স্টাফে পরিবর্তন এবং ব্যক্তিগত অগ্রাধিকারের সমন্বয়ে এবার বিদায়ের পথটাই বেছে নিলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই