লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ – বর্ণমালা টেলিভিশন

লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ August, ২০২৫ | ৭:৪৯ 196 ভিউ
ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগামহীন হারে বেড়ে যাওয়ায় সম্পদের গুণগত মান কমে যাচ্ছে। পাশাপাশি সম্পদের পরিমাণ কমছে। এতে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ছে। বেড়ে যাচ্ছে ঝুঁকির মাত্রা। খেলাপি ঋণের ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর মূলধন কাঠামোতে সবচেয়ে বড় আঘাত করছে। যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি বাড়ছে তাদের তত বেশি প্রভিশন ঘাটতি হচ্ছে। বেড়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ সম্পদ। প্রতিটি ব্যাংকের শীর্ষ দুজন ঋণগ্রহীতা খেলাপি হলে ২৪টি ব্যাংক প্রয়োজন অনুযায়ী মূলধন রাখতে পারবে না। ফলে ঋণখেলাপিদের পেটে চলে যাচ্ছে ব্যাংকের মূলধন। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, শীর্ষ দুজন ঋণগ্রহীতা খেলাপি হলে ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ব্যাংক খাতে ঋণের পোর্টফোলিও বিশ্লেষণে দেখা যায়, মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এই খাতটি মারাত্মক প্রতিকূলতার সম্মুখীন হবে। বিভিন্ন ঋণ ঝুঁকি সম্পর্কিত ধাক্কার মধ্যে প্রতিটি ব্যাংকের ২ জন করে শীর্ষ ঋণগ্রহীতা খেলাপি হলে তাদের মূলধন কাঠামো ভেঙে পড়বে। এর ধাক্কা প্রথমে আসবে স্বল্প মূলধন রয়েছে এমন ১৯টি ব্যাংকের ওপর। এরপর মাঝারি মানের মূলধন আছে এমন আরও ৫টি ব্যাংক ব্যাংকের প্রয়োজনের তুলনায় মূলধন রাখতে পারবে না। সব মিলে ২৪টি ব্যাংক নতুন করে মূলধন ঘাটতিতে পড়বে। ফলে ব্যাংক খাতে মূলধন ঘাটতি আরও বাড়বে। তখন ব্যাংক খাতের স্থিতিশীলতায় আরও নেতিবাচক প্রভাব ফেলবে। এতে ঋণের বিপরীতে রাখা জামানত ৩০ শতাংশ কমে যেতে পারে। পাশাপাশি খেলাপি ঋণ আরও ৩ শতাংশ বাড়তে পারে। ফলে চাহিদা অনুযায়ী মূলধন সংরক্ষণে ব্যর্থ ব্যাংকের সংখ্যা আরও বেড়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, ঋণ বিতরণের ক্ষেত্রে নিয়মনীতি না মানা ও দুর্বল তদারকির কারণে ব্যাংক খাতে ঋণ আদায় কম হচ্ছে। ফলে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। খেলাপি হওয়ার পর ওইসব ঋণ আদায় হচ্ছে না। এতে মন্দ ঋণের পরিমাণও ব্যাপকভাবে বেড়েছে। মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রভিশন ঘাটতি বেড়ে পৌনে লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। মোট খেলাপির মধ্যে ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা মন্দ (আদায় অযোগ্য) ঋণে পরিণত হয়েছে। ফলে যত খেলাপি ঋণ বাড়ছে, তত বেশি ব্যাংকের সম্পদের মান কমছে। পাশাপাশি ব্যাংকের আয় কমায় খেলাপি ঋণের বিপরীতে চাহিদা অনুযায়ী প্রভিশন রাখা সম্ভব হচ্ছে না। ফলে তখন ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখতে হয়। তখন ব্যাংক আর চাহিদা অনুযায়ী মূলধন রাখতে পারে না। ঝুঁকিপূর্ণ সম্পদের নিরাপদ আবরণ তৈরি করতে গিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে মূলধন। একপর্যায়ে মূলধন ঘাটতিতে পরিণত হচ্ছে ব্যাংক। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০২৩ সালে ১০ শতাংশের কম মূলধন ছিল ১০টি ব্যাংকের। এক বছরের ব্যবধানে ২০২৪ সালে খেলাপি ঋণ বাড়ায় ১০ শতাংশ কম মূলধন রয়েছে এমন ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯টি। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বাড়ার কারণে আরও ৯টি ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে চলে গেছে। ১০ শতাংশের বেশি থেকে সাড়ে ১২ শতাংশ মূলধন রয়েছে গত দুই বছর ধরেই ৪টির রয়েছে। সাড়ে ১২ শতাংশের বেশি থেকে ১৫ শতাংশ মূলধন ছিল- এমন ব্যাংকের সংখ্যা ২০২৩ সালে ১৫টি। ২০২৪ সালে তা ৫টি কমে ১০টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ খেলাপি ঋণ বাড়ায় ৫টি ব্যাংকের মূলধন সাড়ে ১২ শতাংশের নিচে নেমে গেল। ২০২৩ সালে ১৫ শতাংশের বেশি থেকে ২০ শতাংশ মূলধন ছিল- এমন ব্যাংকের সংখ্যা ১৮টি। গত বছর তা কমে দাঁড়িয়েছে ১৪টিতে। খেলাপি ঋণ বাড়ার কারণে ৪টি ব্যাংকের মূলধন ১৫ শতাংশের নিচে নেমে গেল। ২০ শতাংশের ওপরে মূলধন গত দুই বছর ধরেই ১৪টি অপরিবর্তিত রয়েছে। বিদেশি ও বেসরকারি খাতের কয়েকটি ভালো ব্যাংকের খেলাপি ঋণ যেমন বাড়ছে না, তেমনি কমছে না মূলধনও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার