নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড
ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য ফর্মে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি হাঁকিয়েছেন তিনি।
১১২ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান।
লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত।
লর্ডসে দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে।
এদিন দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই।
এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।