মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ – বর্ণমালা টেলিভিশন

মোসাদ্দেক ইস্যু- সরি বলেছেন গাজী আশরাফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৩৫ 235 ভিউ
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এক স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু নানা কারণেই জাতীয় দলে সেভাবে সুযোগ মেলে না তার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর আবারও আলোচনায় আসেন মোসাদ্দেক। এবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর করা একটি মন্তব্য বেশ হৈ চৈ সৃষ্টি করে দেশের ক্রিকেটে। মোসাদ্দেককে না রাখার প্রশ্নে তিনি তখন বলেছিলেন, ‘যতক্ষণ দলে মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নেই।’ ঠিক সেদিন রাতেই নাকি নিজের ভুল বুঝতে পারেন লিপু। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হলে ‘সরি’ বলেন তিনি, আজ ক্যান্ডিতে এসেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের প্রধান। তিনি জানান, সেদিন শব্দটা অন্যভাবেই বলতে চেয়েছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অন্যতম সেরা খেলোয়াড় মোসাদ্দেক। একটা সময় জাতীয় দলেও খেলেছেন তিনি। তবে এখন জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়াতে ঠিকই নিজের সেরাটা দেখান। অথচ তার দলে সুযোগ না পাওয়ার পেছনে কারণটা মেহেদী হাসান মিরাজ। একই ধরনের অলরাউন্ডার হওয়াতে মোসাদ্দেককে বিবেচনা করেন না নির্বাচকরা। তারপরও সরাসরি খেলোয়াড়কে তুলনায় ফেলা ঠিক হয়নি বুঝতে পেরেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘ভালো হলো প্রশ্নটা করে…। আপনারা অনেকেই ইউটিউব করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমি কলাম লিখতাম, সেখানেও দেখতাম শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করতেছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম। আমি আসলে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে, যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই।’ সেদিন রাতেই বিষয়টি বুঝতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘রাতেই আমি প্রস্তুতি ম্যাচের খেলা দেখতে চট্টগ্রাম যাওয়ার পর ওখানে মনে হলো আমি তিনটা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক কম…এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল। আমি নিজেও জিনিসটা রিয়েলাইজ করেছিলাম- ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আমি এভাবে মিন করিনি। আমি তাকে সরি বলেছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?