‘তুই পারবি’, তানভীরকে বলেছিলেন মিরাজ – বর্ণমালা টেলিভিশন

‘তুই পারবি’, তানভীরকে বলেছিলেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ১০:০৭ 195 ভিউ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের হারাতেই হতো। সে লক্ষ্য সফল হয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের ১৬ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই গুরুত্বপূর্ণ জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে ৫ উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। কুশল মেন্ডিস, নিশান মাদুশকারা তার বোলিংয়ে খাবি খেয়েছেন। বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনিও আসেন সংবাদ সম্মেলনে। জানান প্রথম ২ ওভারে ২২ রান দিলেও তার প্রতি আস্থা রেখেছিলেন অধিনায়ক মিরাজ। লঙ্কান ব্যাটাররা তানভীরের ওপর চড়াও হলেও তাকে আক্রমণাত্মক বোলিং চালিয়ে যেতে বলেছিলেন অধিনায়ক। সেই পরিকল্পনা নিয়ে তানভির বলেন, ‘প্রথম দুই ওভারে ২২ রান হজমের পর ক্যাপ্টেন (মিরাজ) আমার পাশে এসে বললো, তানভির, বোলাররাই মার খায়, তুই পারবি। আমি তোকে একটা বিশ্বাস দিলাম, তুই সর্বোচ্চ চেষ্টা কর। ক্যাপ্টেনের কথা মতো, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো কিছু হইছে।’ এদিন টস জিতে আগে ব্যাট করে ২৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পারভেজ ইমন এবং তাওহীদ হৃদয়ের ফিফটির সঙ্গে লেজের সারির তানজিম সাকিবের ৩৩ রানের অপরাজিত ক্যামিও এই রান পায় দল। তবে জয়ের জন্য এই রান যথেষ্ট হবে কিনা–তা নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসের কমতি ছিল না। তানভীরের ভাষায়, ‘প্রথম আমরা যখন রানটা করছিলাম, ক্যাপ্টেন এবং আরো ম্যানেজমেন্ট যারা ছিলো, সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো। আমরা আমাদের সবার ভিতরে সেই বিশ্বাসটা, ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিয়েছে যে আমরাও পারবো।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?