রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা – বর্ণমালা টেলিভিশন

রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ৫:৫২ 116 ভিউ
লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ছাড়া রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়। রোববার (৬ জুলাই) এ হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন, ইসরায়েল-ইরান ও ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এমন কিছুর শঙ্কা করা হচ্ছিল। হামলার পর জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার। তারা বলছে, উভয়পক্ষের মধ্যে কী ঘটেছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি। ইয়েমেনের হোদেইদা বন্দরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপাসনালয়ে অগ্নিসংযোগ নতুন করে এমন হামলার ঘটনায় ওই অঞ্চলে আবারও উত্তেজনা বাড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে টার্গেটেড হামলা চালাতে পারে। আর তাতে যুক্ত হতে পারে ইসরায়েলও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন