রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে লাশ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:২৭ 115 ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) ভোরে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর। নিহতের চোঁখ, গলায় ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। জানা গেছে, রোববার ভোরে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার এসআই কামরুজ্জামান বলেন, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া ২৫ বছর বয়সি যুবকের দুই হাতে ও গলায় বাঁধার দাগ রয়েছে। ডান চোঁখও আঘাতের কারণে ফুলে রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা