আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জুলাই, ২০২৫
৭:১৫ পূর্বাহ্ণ
246 ভিউ

আরও খবর

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি

আমানতের অর্থে ঋণের জামানত রাখা যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:১৫ 246 ভিউ
বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে (বিদেশ থেকে বা প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত নিয়ে বৈদেশিক মুদ্রায় ঋণ বিতরণ) প্রবাসীদের রাখা আমানতের অর্থ তাদের সম্মতিতে ঋণ গ্রহীতার জামানত হিসাবে জমা রাখা যাবে। তবে প্রবাসীদের সম্মতি ছাড়া ওই অর্থ কোনো ঋণের জামানত হিসাবে রাখা যাবে না। ঋণ গ্রহীতা কোনো কারণে ঋণ পরিশোধ না করলে এবং ওই ঋণখেলাপি হলে আমানতকারীকে নোটিশ দিয়ে ব্যাংক বন্ধকী আমানত ঋণের বিপরীতে নগদায়ন করতে পারবে। ঋণের বিপরীতে জামানত রাখার পদ্ধতি সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদেরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসীদের কাছে বৈদেশিক মুদ্রায় আমানত নিতে পারে। এছাড়াও তারা বিদেশি ব্যক্তি বা কোম্পানি থেকেও আমানত নিতে পারে। সেগুলোও ঋণের বিপরীতে জামানত হিসাবে গ্রহণ করা যাবে। দেশের ভেতরে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে সাধারণত ইপিজেড, ইজেড, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা শতভাগ বিদেশি কোম্পানিতে ঋণ দিতে পারে। সার্কুলারে বলা হয়, প্রবাসীরা তাদের আমানত কোনো আত্মীয়স্বজন বা ব্যবসায়ীকে জামানত হিসাবে দিতে পারে। বা অন্য কাউকেও দিতে পারে। তবে এক্ষেত্রে লিখিত অনুমোদন লাগবে। এক্ষেত্রে বাংলাদেশের অফশোর ব্যাংকিং খাতের আমানতকারী ও ঋণ গ্রহীতার মধ্যেকার সম্পর্ক কী তাও সুনির্দিষ্ট করতে হবে। তাদের মধ্যে বিনিয়োগকারী, শেয়ারহোল্ডারের সম্পর্ক আছে কিনা সেটিও সুনির্দিষ্ট হতে হবে। অফশোর ব্যাংকিং থেকে স্বল্পকালীন ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রবাসীদের আমানত ব্যাংক জামানত হিসাবে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে জামানতের বিপরীতে কোনো ফি বা চার্জ আরোপ করা যাবে না। বিনিময় হারের ঝুঁকি মোকাবিলার জন্য ঋণ গ্রহীতার নামে ঋণের অর্থ মঞ্জুর করার সময় জামানত হিসাবে রাখা আমানতের পরিমাণ বিবেচনায় নিতে হবে। গ্রাহকের হিসাবের স্থিতির জন্য জামানতের অর্থ ব্যবহার করা যাবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান