মতিঝিলে ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই – বর্ণমালা টেলিভিশন

মতিঝিলে ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৩৫ 137 ভিউ
মতিঝিলে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা। গ্রেফতাররা হলেন-শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত নামের দুই কর্মচারী স্কুটিতে করে ৩০ লাখ টাকা মতিঝিলের সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ একটি ডিবি লেখা হাইয়েস মাইক্রোবাস এসে তাদের পথরোধ করে। গাড়িতে থাকা ৬-৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৩০ লাখ টাকা লুট করা হয়। পরে হাত-পা বেঁধে নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার একটি ডাস্টবিনে তাদেরকে ফেলে রেখে চক্রটি পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডিএমপি জানায়, ঘটনার পর ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত ঢাকাসহ ঝালকাঠিতে একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে শামিমের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস, মিজান রহমানের কাছ থেকে ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। ডিবির তথ্যমতে, গ্রেফতার মিজান রহমান এর আগেও ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। তার নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন