নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
প্রেমের টানে লালমনিরহাটে আসা ভারতীয় যুবক আটক
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে এলেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ জুন) রাত ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে ওই যুবক। প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। তরুণী তাকে বিয়ের আশ্বাস দিলে রোববার সকালে বাংলাদেশে ওই তরুণীর বাড়িতে আসেন আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।
এ বিষয়ে ভারতীয় নাগরিক প্রেমিক আরিয়ান মির্জা বলেন, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
