সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০ – বর্ণমালা টেলিভিশন

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুন, ২০২৫ | ৭:৪৯ 127 ভিউ
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ডুওয়েইলা এলাকার একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার মার এলিয়াস গির্জায় এ ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন। খবর: বিবিসি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ বলছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এখন পর্যন্ত আইএস হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ভেতরের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, গির্জার বেদী বিস্ফোরণে বিধ্বস্ত, বেঞ্চগুলো ভাঙা কাচে ঢেকে আছে, মেঝে রক্তাক্ত। গির্জার বাইরে এক ব্যক্তি বলেন, ‘একজন লোক অস্ত্র হাতে ঢুকে গুলি ছুড়তে থাকে। তাকে থামানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়।’ পাশের একটি দোকানের কর্মী বলেন, ‘আমরা গির্জায় আগুন দেখতে পেলাম, কাঠের বেঞ্চের টুকরো ছিটকে এসে গির্জার দরজার কাছে পড়ল।’ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এ ঘটনার তদন্তও শুরু হয়েছে। বিবিসি লিখেছে, গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বারবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে গত কয়েক মাসে সিরিয়ায় দুটি বড় ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ বয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন