‘হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা’: ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে – বর্ণমালা টেলিভিশন

‘হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা’: ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১১:৫৬ 246 ভিউ
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি ঘোষণা করেছেন, দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই ‘শাস্তিমূলক অভিযান’ শুরু করতে যাচ্ছে ইরান। মঙ্গলবার (স্থানীয় সময়) রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরান এখন পর্যন্ত যে পাল্টা হামলাগুলো চালিয়েছে, সেগুলো মূলত সতর্কবার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনো শুরু হয়নি। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ। তিনি বলেন, ‘যেসব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি, তা শুধুই হুঁশিয়ারি। ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এখন শাস্তির পালা আসছে।’ ভিডিও বার্তায় মুসাভি ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জীবন বাঁচাতে এসব এলাকা ত্যাগ করুন। বেনিয়ামিন নেতানিয়াহুর পশুত্বসুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না।’ তিনি আরও বলেন, ‘ইরানি জাতি কখনও কোনো আগ্রাসনের সামনে মাথানত করেনি, ইতিহাস তার সাক্ষী। এবারও বর্বর ইসরাইলি হামলার মোকাবিলা করে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেবে ইরান।’ ইরানের সর্বোচ্চ এই সামরিক কর্মকর্তা জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা মন্ত্রণালয় একত্রে সমন্বিতভাবে কাজ করছে। এই বাহিনীগুলো একযোগে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি বলেন, ১৩ জুন থেকে শুরু করে দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলি লক্ষ্যবস্তুর ওপর। ইসরাইলের এই ‘উসকানিমূলক’ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক, যার মধ্যে ৪৫ জন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে ইরান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা