সদিচ্ছা না থাকলে উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন: রিফাত রশীদ – বর্ণমালা টেলিভিশন

সদিচ্ছা না থাকলে উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন: রিফাত রশীদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৫ | ১০:২১ 287 ভিউ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রশ্নে সরকারি হাসপাতাল ব্যবস্থাপনার গড়িমসি ও উপদেষ্টা পরিষদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ। তিনি বলেন, তাদের চিকিৎসায় গাফিলতি রয়েছে। উপদেষ্টা পরিষদের কারও যদি সদিচ্ছার ঘাটতি থাকে তাদের বলবো উপদেষ্টার চেয়ার ছেড়ে দেন। জুলাই আহত-নিহতদের জন্য যাদের দরদ নাই, তাদের চেয়ারে থাকার দরকার নাই। এসব নিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে ধরতে হবে। শনিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) আহতদের চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে কেন্দ্রীয় নেতারা মিরপুরে জুলাই বিপ্লবে গুরুতর আহত কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। রিফাত রশীদ বলেন, যাদের রক্তের ম্যান্ডেটে অন্তর্বর্তীকালীন সরকার গদিতে বসেছে, আজকে তারাই নির্যাতিত-নিগৃহীত। আমরা দীর্ঘদিন ধরে দেখছি আহতরা পরিপূর্ণ চিকিৎসার দাবিতে আন্দোলন করছে। অথচ চিকিৎসা সাংবিধানিকভাবে মৌলিক চাহিদাগুলোর একটি। তিনি বলেন, অনেকে বলেন আহতদের মধ্যে সিন্ডিকেট গড়ে তোলা হচ্ছে, তাদের মধ্যে গ্রুপিং রয়েছে। অথচ জুলাইয়ে তো তাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না। তাদের মধ্যে এই গ্রুপিং করার সুযোগ করে দিয়েছে ইন্টেরিম সরকার। তাদের যদি সঠিক চিকিৎসা দেওয়া হতো তারা এই গ্রুপিং করার সুযোগ পেত না। তার দাবি, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এর পেছনে রয়েছে একটি রাজনৈতিক দলের চিকিৎসক গ্রুপ। বৈষম্যবিরোধী এই নেতা বলেন, আহতরা তাদের সিন্ডিকেটের কাজে বাধা হয়ে দাঁড়ানোয় তারা জুলাইয়ে আহতদের হাসপাতাল থেকে বের করতে চাচ্ছে। রিফাত রশীদ আরও বলেন, দেশে এখনও বড় বড় মেগা প্রকল্প হচ্ছে। অথচ শহীদ ভাইদের পরিবার পুনর্বাসনের উদ্যোগ নেই। যারা এ নিয়ে কথা বলে তাদের মুখ চেপে ধরার চেষ্টা করা হচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিস্থিতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, অনেকে বলে আহতদের আচরণ উগ্র। যারা এসব কথা বলে তাদের কয়জন সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়? যারা সরকারি হাসপাতালে তিনদিন চিকিৎসা নিয়েছে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায়। এখানে তো ভালো মানুষ থাকতে পারে না, থাকতে চায়ও না। জুলাইয়ে যেসব ছেলে-মেয়েরা আহত হয়েছে তাদের সেই সময়ের ট্রমা কাটানো তো অনেক দূরের বিষয়, উল্টো তারা লাঞ্ছনার শিকার হয়েছে। উপদেষ্টা পরিষদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, আমাদের উপদেষ্টা পরিষদে এত এত মানবাধিকারকর্মী। অথচ আহতদের মানসিক ট্রমা কাটাতে ন্যূনতম কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়নি। তারা যখন দাবিদাওয়া নিয়ে কর্মসূচি দিত, তখন তাদের আশ্বাসের মূলা দেওয়া হয়েছে। প্রথমে তারা এসব মানতো। যখন দেখেছে আশ্বাসের বাস্তবায়ন নেই, তখনই তারা আক্রমণাত্মক হয়েছে। এর দায় সরকার, গণমাধ্যম এবং আমরা কেউ এড়াতে পারি না। সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইমাম বলেন, আহতদের দেখতে এসে নতুন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আর কয়েকদিন পর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি হবে, অথচ এখনও আহতদের চিকিৎসা নিয়ে যে গড়িমসি হচ্ছে তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখের। আমরা একজন বাবার দেখা পেয়েছি, যিনি ঈদের আগে বাড়িতে গিয়েছিলেন। আজকে আসার পর উনাকে ভর্তি না নিয়ে আরও চার মাস পর আসতে বলেছে। তিনি আরও বলেন, জুলাইয়ের আহতদের চিকিৎসা নিয়ে সিন্ডিকেট, কোরামবাজি চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব মেনে নেবে না। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদের বিদেশ পাঠাতে হবে। যারা হাসপাতালে ভর্তি আছে, তাদের ভালো সেবা ও উন্নত খাবার দিতে হবে। প্রোগ্রাম শেষে নেতারা ‘চিকিৎসা নিয়ে গড়িমসি চলবে না, চলবে না’, ‘চিকিৎসা নিয়ে সিন্ডিকেট চলবে না, চলবে না’ প্রভৃতি স্লোগান দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা