শাটডাউনে কেন পড়লো মার্কিন সরকার, এখন কী হবে – বর্ণমালা টেলিভিশন

শাটডাউনে কেন পড়লো মার্কিন সরকার, এখন কী হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৫:৩১ 64 ভিউ
অর্থবছরের শেষ দিনেও যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা হয়নি। ফলে সিনেটে এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায়নি। যে কারণে দেশটির সরকার কার্যত অচলাবস্থার মুখে পড়েছে। শেষ মুহূর্তে কোনো সমাধান না আসায় স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১২টার পর থেকেই সরকারি তহবিল থেকে ব্যয় বরাদ্দ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মধ্যরাত পেরোনোর সঙ্গে সঙ্গেই সরকারি অর্থায়ন বন্ধ হয়ে পড়ে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে আংশিক শাটডাউনে প্রবেশ করেছে। এ কারণে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গেছে। যদিও যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব সাধারণ, তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নয় মাস ধরে জাতীয় সরকারের আকার উল্লেখযোগ্যভাবে ছোট করার চেষ্টা করছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই অচলাবস্থা তার জন্য সরকারি খরচ আরও কমানোর সুযোগ তৈরি করে দেবে। এই প্রশ্নের উত্তর লেখাটির প্রারম্ভে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা অক্টোবরের পর পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য কোনো বাজেট বিল পাস করতে পারেননি বিধায় যুক্তরাষ্ট্রের সরকার কার্যত শাটডাউন হয়ে গেছে। ২০২৪ সালে নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় হয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট নিয়ন্ত্রণে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। তবে কোনো বিল পাশের জন্য তাদের ডেমোক্রেটদের সঙ্গেও লড়াই করতে হয়। অক্টোবরের পর পর্যন্ত সরকারি খরচ চালাতে এ দুই কক্ষে ভোট হয়, যাতে রিপাবলিকানরা তাদের কাঙ্খিত ৬০টি ভোট অর্জন করতে সক্ষম হয়নি। তাছাড়া, রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের মধ্যে স্বাস্থ্যসেবা খরচ নিয়ে তীব্র দ্বন্দ্ব রয়েছে। ডেমোক্র্যাটরা এমন একটি রিপাবলিকান বিলকে সমর্থন করতে অস্বীকার করেছে, যা তাদের মতে আমেরিকানদের জন্য স্বাস্থ্যসেবা আরও ব্যয়বহুল করে তুলবে। ডেমোক্র্যাটরা দাবি করছেন, যে ট্যাক্স ক্রেডিটগুলো শেষ হতে চলেছে সেগুলো বৃদ্ধি করা হোক। ফলে লাখ লাখ মার্কিনি সস্তায় স্বাস্থ্য বীমা করতে পারবেন। এমনটি তারা মেডিকেল ইস্যুতে ট্রাম্প যে কাটছাঁট করেছে, তা ফিরিয়ে আনার দাবি করেছেন। মূলত ডেমোক্র্যাটরা সরকারি স্বাস্থ্য সংস্থার বাজেট কমানোরও বিরোধিতা করছে। এর আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ একটি অস্থায়ী বিল পাস করেছিল, কিন্তু তা এখনও সিনেটে পাস হয়নি। ফলে বুধবার মধ্যরাতে সাত বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্র সরকার শাটডাউন হয়। এটি বলা কঠিন। তবে এর আগে ২০১৮ সালে মার্কিন সরকার শাটডাউন হয়েছিল। টানা ৩৫ দিনের এ অচলাবস্থা যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করেছিল। বিশ্লেষকরা বলেন, সরকারের শাটডাউনে যাওয়া সহজ, কিন্তু বের হওয়া কঠিন। এ ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে সেই সময়টির ওপর, যখন উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাবে। শাটডাউন শেষ হওয়ার প্রধান দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের দাবি করা স্বাস্থ্যসেবা সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনায় আসতে পারে। অথবা শাটডাউন এতটাই ক্ষতি করতে শুরু করবে যে ডেমোক্র্যাটরা তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে এবং অস্থায়ীভাবে সরকারকে অর্থায়ন দিতে সম্মত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা