শতবর্ষের অভিজাত অবকাশকেন্দ্র কুমিল্লার ‘রানীর কুঠি’ – বর্ণমালা টেলিভিশন

শতবর্ষের অভিজাত অবকাশকেন্দ্র কুমিল্লার ‘রানীর কুঠি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৫ | ১০:৩২ 283 ভিউ
কুমিল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী রানীর কুঠি। এটি অবিভক্ত ভারতবর্ষের জমিদারদের জন্য ছিল অভিজাত এক অবকাশকেন্দ্র। রানীর কুঠি নিয়ে এখনো মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই চেষ্টা করেন তার স্বপ্নের রানীকে নিয়ে এই অবকাশকেন্দ্রে রাত্রিযাপন করতে। কিন্তু সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা, জাতীয়ভাবে স্বীকৃত কোনো শিল্পী অথবা বহুল জনপ্রিয় কোনো রাজনৈতিক ব্যক্তি ছাড়া এই কুঠিতে রাত্রিযাপন অথবা অবস্থান করার সুযোগ নেই। প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান বার্ডের অধীন একটি অবকাশকেন্দ্র। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম ড. আখতার হামিদ খান স্মারক বাসভবন। কুমিল্লা প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে রানীর কুঠি অন্যতম। এ রানী কুঠিতে তৎকালীন ভিক্টোরিয়া কলেজের প্রতিষ্ঠাতা আনন্দ চন্দ্র রায়, কুমিল্লা টাউন হলের প্রতিষ্ঠাতা ধর্ম মানিক্য রায় বাহাদুর, ধর্মসাগর খননের নেপথ্যের নায়ক রাজা ধর্ম নারায়ণ রায়সহ ত্রিপুরার বিভিন্ন জমিদার অবকাশ যাপনের জন্য আসতেন। রাজকার্যের ভারী বোঝা থেকে একটু অবকাশ নিতে প্রায়ই রানীদের নিয়ে তারা কুমিল্লায় অভিসারে আসতেন। তখন রানীদের অস্থায়ী মহল হতো আজকের এই রানীর কুঠি। মূলত ত্রিপুরার রানীদের অবকাশকালীন বাসস্থান ছিল বলেই কালক্রমে এ প্রাচীন মহলটি লোকমুখে রানীর কুঠি নামে পরিচিতি লাভ করেছে। প্রতিদিনই শত শত তরুণ-তরুণী এখানে এসে ছবি তোলেন। তাছাড়া ভ্রমণপিপাসুদের জন্য এটি একটি অন্যতম স্থান। পর্যটকরা কুমিল্লায় এলে রানীর কুঠি না দেখলে যেন ষোলোকলা পূরণ হয় না। ধর্মসাগরের উত্তর পাড় ঘেঁষে ১ দশমিক ২৩ একর জমির ওপর নির্মাণ করা হয় রানীর কুঠি। এটির পূর্বে স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল এবং উত্তরে নগর উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয়। রানীর কুঠির ভেতরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ইংরেজিতে একটি ধারণাপত্র টানিয়েছে। সেখানে উল্লেখ আছে, ‘জনশ্রুতি অনুসারে, ধর্মসাগরের উত্তর তীরে দাঁড়িয়ে থাকা ঘরটি ধর্মমাণিক্য কর্তৃক নির্মিত হয়েছিল। তবে প্রমাণ আছে, বাড়িটি মহারাজা উদয় মাণিক্যের নির্দেশে নির্মিত হয়। বাড়িটি এখন রানীর কুঠি নামেই পরিচিত।’ কুমিল্লার ইতিহাসবিদ ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, রানীর কুঠি ত্রিপুরার রাজদরবারের শাসকরা নির্মাণ করেছেন। তবে এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার সাল গবেষণার বিষয়। এর নির্মাণশৈলী দেখে তা শতাধিক বছরের প্রাচীন বলে ধারণা করা হয়। এখানে ইতিহাসভিত্তিক একটি জাদুঘর স্থাপন করা যেতে পারে। কুমিল্লার মানুষ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। জাদুঘরে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস স্থান পেতে পারে বলে জানান তিনি। ২০০৯ সালের ২২ এপ্রিল রানীর কুঠিকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসাবে ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে বার্ড এটি অতিথিশালা হিসাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। এখানে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রপ্রধান ও বিশিষ্টজন বিশ্রাম নিয়েছেন। ধর্মসাগরপাড়ে নির্মল বাতাসে এখানে থাকা অতিথিদের মনে ভালো লাগার পরশ বুলিয়ে যেত। রানীর কুঠিরের সামনে শান-বাঁধানো ঘাট রয়েছে। বড় গাছের ডালে পাখির কিচিরমিচির শব্দ অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। কুমিল্লা বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, রানী কুঠি কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী। এটি বার্ডের আওতাধীন একটি অতিথিশালা। কালের সাক্ষী রানী কুঠির স্মৃতি ধরে রাখার জন্য আমরা সমন্বিত ভাবে চেষ্টা করছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক (কুমিল্লা কার্যালয়) ড. মোছা. নাহিদ সুলতানা জানান, রানীর কুঠিটি সংরক্ষণের জন্য পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে বার্ড রানীর কুঠিকে অতিথিশালা হিসাবে ব্যবহার করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এটাকে জাদুঘরে রূপান্তর করার জন্য কাজ করছি। এটা আমাদের ডিসপ্লে সেন্টার হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা