বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ জুন, ২০২৬
৪:৪২ অপরাহ্ণ
54 ভিউ

আরও খবর

আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ | ৪:৪২ 54 ভিউ
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুধু অর্থনীতির হিসাব-নিকাশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছরের মতো এবারও প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন পণ্যের দাম কমবে আর কোনটির দাম বাড়বে। বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ ৬০টি পণ্যে কর কমানো হয়েছে। ফলে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে শিশুখাদ্যের দামও কমবে। এছাড়া আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় এসব পণ্যের দামও কমবে। শিল্প ও ভোগ্যপণ্যে বড় ছাড় শিল্পখাতে বিভিন্ন কর-শুল্ক ছাড়ের মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এবং এলপিজি সিলিন্ডার। এসব পণ্যের দাম কমবে। এছাড়া দেশে উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও সৌন্দর্যচর্চার পণ্য এবং নির্মাণসামগ্রীর মধ্যে সিমেন্টের দামও কমবে। স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। জুয়েলারি পণ্য তৈরিতে প্রতি ভরি স্বর্ণের ওপর আড়াই হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। কফির কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় কফিপ্রেমীরাও স্বস্তি পাবেন। ব্যাংক একাউন্ট ও সৌরবিদ্যুতে সুবিধা অর্থমন্ত্রী জানিয়েছেন, একটি হিসাব থেকে বছরে মাত্র একবার আবগারি শুল্ক কাটা হবে। সে মোতাবেক ব্যাংক হিসাবে আবগারি শুল্ক আরোপের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।  সৌরবিদ্যুৎ বিল পরিশোধে ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ২০৩১ সালের জুন পর্যন্ত সব ধরনের শুল্ক শূন্য রাখার প্রস্তাব করা হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে করছাড় তথ্যপ্রযুক্তির মধ্যে যেমন- মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার দাম কমতে পারে। একইসঙ্গে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের দামও কমার সম্ভাবনা রয়েছে। স্মার্টকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনের খরচ কমবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্যখাতে বড় সুবিধা কিডনি ডায়ালাইসিসের ফিল্টার আমদানিতে শুল্ক কমানোর ফলে রোগীদের প্রতিবার ডায়ালাইসিসে প্রায় ৮০০ টাকা পর্যন্ত খরচ কমতে পারে। বিশ্বমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনে উৎসাহ দিতে আমদানি তালিকায় নতুন ৯টি উপকরণ যুক্ত করে সেগুলোর আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫টি পণ্যের অগ্রিম আয়কর ১ শতাংশ কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া হৃদরোগীদের ব্যবহৃত স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। কৃষিখাতে স্বস্তি কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের জন্য ৩৬টি কাঁচামাল আমদানিতে মূসক শূন্য করা হয়েছে। ফলে সারের দাম কমতে পারে। এছাড়া ভেটেরিনারি ওষুধ, পোল্ট্রি ও ডেইরি শিল্পের খাদ্য উৎপাদন ব্যয়ও কমবে। তবে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ইলেকট্রিক গাড়িতে সুবিধা, কিছু গাড়ির দাম বাড়বে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও এর যন্ত্রাংশের ওপর কর-শুল্ক ছাড় দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক বাস ও ট্রাকের দামও কমবে। অন্যদিকে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসি) চালিত গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সুবিধা বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় শতভাগ করমুক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং ফ্রিল্যান্সারদের ভ্যাট থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মোবাইল সিমের কর প্রত্যাহার সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সিগারেটের দাম বাড়ছে প্রস্তাবিত বাজেটে সিগারেটের খুচরা মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের সিগারেটের দাম ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ধূমপায়ীদের ব্যয় বাড়তে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক