বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে – বর্ণমালা টেলিভিশন

বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ | ৫:০৩ 94 ভিউ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়ায় তা শরীরে তীব্র ব্যথার সৃষ্টি করছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির একটি বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, এই ক্যানসার কেবল ছড়িয়েই পড়েনি, বরং তা শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে। ৮৩ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা বেশ দুর্বল ও কষ্টদায়ক করে তুলেছে এই রোগটি। বাবার এই কষ্ট দেখা পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি জানান, জো বাইডেন কম অভিযোগ করার স্বভাবের কারণে তার কষ্ট অনেক সময় আরও বেশি ভোগায়। হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে গত বছরের মে মাসে নিজের ক্যানসার ধরা পড়ার কথা প্রকাশ করেছিলেন জো বাইডেন। শারীরিক নানা প্রতিবন্ধকতা ও বয়স নিয়ে চার বছরের মেয়াদকালে নানা সমালোচনার মুখে পড়লেও তিনি এখনও জনসমক্ষে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা অব্যাহত রেখেছেন। হান্টার বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের কারণেই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে যাচ্ছেন। এদিকে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের। সূত্র: দ্য গার্ডিয়ান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ