বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় রেডিয়েশন থেরাপি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৫ | ১০:০৫ 224 ভিউ
বাংলাদেশে প্রতি বছর ১.৫ থেকে ২ লাখ নতুন ক্যানসার রোগী শনাক্ত হন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উন্নত ক্যানসার চিকিৎসায় ৬০–৭০% রোগীর একপর্যায়ে রেডিয়েশন থেরাপি প্রয়োজন হয়—চিকিৎসা, দীর্ঘায়ু এবং ব্যথা উপশমে এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। কিন্তু বাস্তবতা হলো, আমাদের দেশে রেডিওথেরাপি এখনো সীমিত ও অপ্রতুল একটি পরিষেবা। কেন এই ঘাটতি? বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলে প্রায় ২৫টি লিনিয়ার অ্যাক্সিলারেটর (LINAC) মেশিন রয়েছে। প্রতিটি মেশিনে গড়ে ৮০–১০০ রোগীকে প্রতিদিন চিকিৎসা দিতে হচ্ছে, যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী তা ৩০–৪০ রোগীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। ফলে— • রোগীরা দীর্ঘদিন অপেক্ষায় থাকেন, রোগ বাড়ে বা ছড়িয়ে পড়ে। • অনেকে ক্লান্তি, সময় বা অর্থের অভাবে মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন। • অনেকেই শেষ পর্যন্ত চিকিৎসাই পান না। সমাধান কি শুধু যন্ত্রসংখ্যা বাড়ানো? না। কেবল যন্ত্র আনলেই সংকট দূর হবে না। প্রয়োজন: • প্রশিক্ষিত রেডিয়েশন অনকোলজিস্ট, • দক্ষ মেডিকেল ফিজিসিস্ট ও টেকনোলজিস্ট, • সহানুভূতিশীল কেয়ার টিম। বাস্তবভিত্তিক করণীয়: ১. সরকার–বেসরকারি অংশীদারিত্ব (PPP) বেসরকারি অনেক হাসপাতাল আধুনিক রেডিওথেরাপি সুবিধা রাখলেও ব্যয়বহুল হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকার চাইলে PPP মডেলের মাধ্যমে— • রোগীকে নির্ধারিত বেসরকারি হাসপাতালে পাঠাতে পারে, • চিকিৎসার ব্যয় সরকারি তহবিল থেকে প্রদান করতে পারে, • দ্রুত ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। ২. সমাজকল্যাণ অনুদানের সংস্কার বর্তমান ৫০ হাজার টাকার অনুদানকে বাড়িয়ে ৭৫ হাজার বা ১ লাখ টাকা করা যেতে পারে এবং সরাসরি হাসপাতালকে প্রদানের ব্যবস্থা থাকলে রোগীর ভোগান্তি কমবে। ৩. বিভাগীয় পর্যায়ে আধুনিক ইউনিট প্রতিটি বিভাগীয় শহর ও সরকারি মেডিকেল কলেজে একটি করে রেডিওথেরাপি ইউনিট চালু করা জরুরি। পাশাপাশি, • একটি জাতীয় রেডিওথেরাপি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে নিয়মিত অনকোলজিস্ট, ফিজিসিস্ট, টেকনোলজিস্ট ও নার্স প্রশিক্ষণ পাবেন। ৪. ক্যানসার চিকিৎসা: একটি অর্থনৈতিক বিনিয়োগ একজন কর্মক্ষম মানুষ ক্যানসারে আক্রান্ত হলে পুরো পরিবার ও কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্যানসার চিকিৎসায় বিনিয়োগকে খরচ নয়, একটি অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে দেখা উচিত। ৫. একটি কার্যকর জাতীয় ক্যানসার নীতি একটি হালনাগাদ ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম (NCCP) জরুরি, যাতে থাকে— • সহজলভ্য স্ক্রিনিং প্রোগ্রাম (ব্রেস্ট, সার্ভিকাল, কোলন), • ধাপে ধাপে রেফারেল ব্যবস্থা, • সরকারি–বেসরকারি চিকিৎসার সমন্বয়, • সুনির্দিষ্ট বাজেট পরিকল্পনা। উপসংহার আমরা এখন এক সংকটকাল অতিক্রম করছি, তবে এটাই পরিবর্তনের সময়। রেডিওথেরাপি সেবা সম্প্রসারণে যদি এখনই— • বাস্তবভিত্তিক পরিকল্পনা, • সরকারি সদিচ্ছা, • ও বেসরকারি অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে আমরা ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করতে পারব। সময় এসেছে—স্বাস্থ্যকে খরচ নয়, জাতীয় বিনিয়োগ হিসেবে ভাবার। সময় এসেছে—ক্যানসারের বিরুদ্ধে একসঙ্গে এগিয়ে যাওয়ার। লেখা: ডা. আরমান রেজা চৌধুরী সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন ইউনূস-তারেক গোপন সমঝোতা? হঠাৎ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম পিপিআরসির গবেষণা: ঘুষ না দিলে সরকারি কাজ হয় না, বলছেন ৭৪.৬ শতাংশ সেবাপ্রার্থী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি